১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ৫ ধাপে ইউপিতে ভোট হবে, আগমী বৃহস্পতিবারের মধ্যে তারিখ ঘোষণারাজশাহীতে হলিক্রস স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদে ধস, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন?রাজশাহী আদালতের আইনজীবীকে আঘাতকারীদের বিচার নিশ্চিতের দাবীসার্জেন্ট সাবিহা’র অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা প্রবেশ নিয়ে নিউরন কোচিংয়ের সাইফুলের অজুহাতে রহস্যচাঁপাইনবাবগঞ্জে ওসির বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানি করার অভিযোগমিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার ফেন্সিং নির্মাণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রীদেশে ধান উৎপাদনে কৃষকের খরচ ধারাবাহিকভাবে বাড়ছে

বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করতে চান না জাপানি রাষ্ট্রদূত

প্রকাশিত: ৪ মে ২০২৩, ৪:১২ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করতে চান না জাপানি রাষ্ট্রদূত
বিজ্ঞাপন

এফএনএস
বাংলাদেশে আসন্ন নির্বাচনকে ‘অভ্যন্তরীণ বিষয়’ উল্লেখ করে এ নিয়ে মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। জাপান দূতাবাসে গতকাল বুধবার সাংবাদিকদের ব্রিফিংকালে রাষ্ট্রদূত এ কথা জানান। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি জানান, তিনি বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতে পছন্দ করেন। সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক পূর্ববর্তী জাপানি রাষ্ট্রদূতের মন্তব্যের বিষয় উল্লেখ করে জানতে চাইলে ইওয়ামা কিমিনোরি এই কথা বলেন। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়েছে, টোকিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার মধ্যে সাম্প্রতিক বৈঠকের বিষয়ে জানাতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। শেখ হাসিনা গত ২৬ এপ্রিল জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে দেশটিতে সরকারি সফর করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন