রাজশাহীতে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক পল-ফসলের ক্ষয়ক্ষতি
স্টাফ রির্পোটার
রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় কাল বৈশাখী ঝড়ের কবলে ঘরবাড়ি, আবাদী ফসল, আম, ধান, পান, ফলজ ও বনজ গাছপালার ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল রোববার আনুমানিক বিকাল ৫ ঘটিকার সময় কোন প্রকার পূর্ভাভাস ছাড়াই আচমকা বৃষ্টি বিহিন শুকনো ঘুর্নিঝড়টি রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার উপর আঘাত হানে। উল্লেখযোগ্য মোহনপুর, বাগমারা, তানোর, দূর্গাপুর এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মোহনপুর উপজেলার মৌগাছি, বাকশিমইল, ধুরইল, ঘাসিগ্রাম ও রায়ঘাটি উপজেলায়। সরোজমিনে গিয়ে ঘুরে দেখা যায় ঝাড়ের কবলে প্রতিটি বাগানের অধিকাংশ আম ও লিচু ঝরে পড়ে গেছে। এ বিষয়ে মোহনপুর উপজেলার বসন্তকেদার গ্রাম এর আম বাগানের মালিক ও ব্যবসায়ী মোঃ সিরাজ উদ্দিনের সাথে কথা বললে তিনি বলেন; গোপালভোগ এর আম আর কয়েকদিন পরেই পাকা শুরু হতো কিন্তু এ অবস্থায় হঠাৎ ঘুর্নিঝড়ের কবলে সিংহভাগ আম ঝরে গেছে, এতে করে যেমন আম বাগান মালিক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হবে তেমন রাজশাহী জেলার আম উৎপাদন লক্ষমাত্র ও ব্যহত হবে। এছাড়াও রাজশাহী জেলার পান উৎপাদনের কেন্দ্রবিন্দু হিসেবে ধরা হয় মোহনপুর উপজেলাকে। সেখানে অধিকাংশ পানের বরজ ভেংগে পড়েছে। মোহনপুর উপজেলার চাঁদপুর গ্রামের পানচাষী আজিজুল এর সাথে কথা বলে জানা যায় তার পান বরজের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুশিয়ে উঠতে তার ব্যপক বেগ পেতে হবে। ঝড়ের কবলে পড়ে গাছের ডালপালা ভেংগে বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার ও সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এলাকার অসহায়, দরিদ্র, নিম্নবিত্ত ও স্বল্প আয়ের মানুষের টিন ও বেড়ার ঘরবাড়ি কালবৈশাখীর ছোবলে লন্ডভন্ড হয়ে গেছে। এতে করে অসহায় মানুষগুলোর মরার উপর খাড়ার ঘা হয়ে দাড়িয়েছে। এ বিষয়ে মোহনপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ জোহরা এর সাথে মুঠোফোনে যোগযোগ করলে তিনি বলেন ঘুর্নিঝড় কবলিত এলাকাগুলে তিনি ঘুরে দেখে ক্ষক্ষতির পরিমান নিরুপন ও ক্ষতিগ্রস্তদের তালিকা করবেন।
