৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

খ্রিষ্টিয়ান মিশন হাসপাতাল পরিদর্শনে রাজশাহীর ভারতীয় সহকারি হাইকমিশনার

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৩, ১০:৩১ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
খ্রিষ্টিয়ান মিশন হাসপাতাল পরিদর্শনে রাজশাহীর ভারতীয় সহকারি হাইকমিশনার
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহী খ্রিষ্টিয়ান মিশন হাসপাতাল পরিদর্শন করেছেন রাজশাহীর ভারতীয় সহকারি হাইকমিশনার শ্রী মনোজ কুমার। শনিবার (২৯ এপ্রিল) বেলা ১২ টার দিকে সহধর্মীনি মিসেস রোজী কুমারকে সাথে নিয়ে তিনি হাসাপাতালটি পরিদর্শনে যান। এই সময় তিনি পুরো হাসপাতালটির ঘুরে দেখেন এবং কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন। পরে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। এই সময় উপস্থিত ছিলেন, হাসপাতালের অর্থপেডিক চিকিৎসক প্রফেসর ডা. বিকে দাম, এসেসথেসিয়া বিশেষষ্ণ প্রফেসর ডা. সুজিত কুমার ভদ্র, শিশু বিশেষষ্ণ ডা. বিপদ ভঞ্জন কর্মকার, গাইনি বিষেশষ্ণ আতিয়া সুলতানাসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন