শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

ডলারের পরিবর্তে ইউয়ানে মূল্য শোধ করবে আর্জেন্টিনা

Paris
Update : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

এফএনএস
চীন থেকে আমদানি করা পণ্যের দাম ডলারের পরিবর্তে ইউয়ানে পরিশোধ করবে আর্জেন্টিনা। গত বুধবার দেশটির সরকারের এক ঘোষণার বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, লাতিন আমেরিকার দেশটিতে ডলারের মজুদ ব্যাপকভাবে কমে যাওয়ায় পরিস্থিতি সহনীয় করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এপ্রিলে আর্জেন্টিনা ১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের চীনের আমদানির মূল্য ডলারের পরিবর্তে ইউয়ানে পরিশোধের লক্ষ্য মাত্রা নির্ধারণ করে। এরপর থেকে প্রতি মাসে ইউয়ানে প্রায় ৭৯০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের আমদানি পরিশোধ করা হবে। দেশটির অর্থমন্ত্রী সের্হিও মাসা জানিয়েছেন, ডলারের বহির্গমন কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীনের রাষ্ট্রদূত ঝৌ শাওলি ও বিভিন্ন ক্ষেত্রের কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। অভূতপূর্ব খরার কারণে কৃষি উৎপাদন ও রপ্তানি মারাত্মকভাবে হ্রাসের পাশাপাশি এ বছরের নির্বাচনের আগে রাজনৈতিক অনিশ্চয়তার কারণে লাতিন আমেরিকার দেশটির ডলারের মজুদ সংকটজনক পর্যায়ে নেমে গেছে। গত বছর নভেম্বরে, আর্জেন্টিনা নিজেদের আন্তর্জাতিক রিজার্ভকে শক্তিশালী করার লক্ষ্যে চীনের সাথে ৫০০ কোটি ডলারের মুদ্রা বিনিময় প্রসারিত করে। দেশটির অর্থমন্ত্রী মাসা জানিয়েছেন, এই চুক্তির ফলে আর্জেন্টিনা আমদানি রপ্তানির হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে কাজ করতে পারবে।


আরোও অন্যান্য খবর
Paris