১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ৫ ধাপে ইউপিতে ভোট হবে, আগমী বৃহস্পতিবারের মধ্যে তারিখ ঘোষণারাজশাহীতে হলিক্রস স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদে ধস, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন?রাজশাহী আদালতের আইনজীবীকে আঘাতকারীদের বিচার নিশ্চিতের দাবীসার্জেন্ট সাবিহা’র অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা প্রবেশ নিয়ে নিউরন কোচিংয়ের সাইফুলের অজুহাতে রহস্যচাঁপাইনবাবগঞ্জে ওসির বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানি করার অভিযোগমিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার ফেন্সিং নির্মাণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রীদেশে ধান উৎপাদনে কৃষকের খরচ ধারাবাহিকভাবে বাড়ছে

বঙ্গবন্ধুর সমাধিতে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৩, ১০:৪১ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
বঙ্গবন্ধুর সমাধিতে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা
বিজ্ঞাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে গতকাল বুধবার রাষ্ট্রপ্রধান পরিবারের সদস্য ও বঙ্গভবনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়া যান। বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর জাতির পিতার সমাধিতে রাষ্ট্রীয়ভাবে প্রথম শ্রদ্ধা নিবেদন করলেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল এ সময় রাষ্ট্রীয় স্যালুট প্রদান করে। এরপর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সেখানে কবর জিয়ারত, দোয়া ও মোনাজাতে অংশ নেন। বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের অন্যান্য শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন তিনি। দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। পরে রাষ্ট্রপতির পরিবারের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে সকাল সোয়া ১০টায় বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির গাড়িবহর যাত্রা শুরু করে। দুপুর ১২টা ৪৫ মিনিটে টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর সমাধি সৌধ প্রাঙ্গণে পৌঁছায় রাষ্ট্রপতির গাড়িবহর। টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর কর্নেল (অব.) ফারুক খান, শেখ সালাহউদ্দিন জুয়েল, শেখ হেলাল উদ্দিন এবং সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় ও স্থানীয় রাজনৈতিক নেতাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান। রাষ্ট্রপতির সফর সঙ্গী ছিলেন তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ও ছেলে মোহাম্মদ আরশাদ আদনান রনিসহ পরিবারের অন্য সদস্যরা। নিকটাত্মীয়, রাষ্ট্রপতির সচিব ও ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও তার সঙ্গে ছিলেন। টুঙ্গিপাড়া যাওয়ার পথে রাষ্ট্রপতি পদ্মা সেতুতে কয়েক মিনিট যাত্রা বিরতি করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তোলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন