৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৩, ১০:২৯ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি
রাজশাহীর পবা উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির আয়োজনে ১০ জন হতদরিদ্র উপকারভোগী পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপি অফিস প্রাঙ্গনে অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের আওতায় হতদরিদ্র উপকারভোগী পরিবারের সদস্যদের বিনামূল্যে এক মাসের প্রশিক্ষণ প্রদান ও প্রশিক্ষণ পরবর্তী সেলাই মেশিন বিতরণ করা হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহীর এসিও সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন বলেন, ‘‘পবা উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপি হতদরিদ্রদের অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আমি ওয়ার্ল্ড ভিশনের সার্বিক সমৃদ্ধি কামনা করি।’’ এছাড়াও তিনি উপকারভোগীদের প্রাপ্ত উপকরণ কাজে লাগিয়ে নিজের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ চালিয়ে যাওয়ার উৎসাহ ও পরামর্শ দেন। এসময় উপস্থিত ছিলেন পবা এপির প্রোগ্রাম অফিসার রতন কুমার ভৌমিক, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মাসুদ রানা, সাংবাদিকসহ পবা এপির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন