৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মুন্ডুমালা পৌর মেয়রের বিরুদ্ধে অন্যের জমি দখলের অভিযোগ

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৩, ৬:৩৬ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
মুন্ডুমালা পৌর মেয়রের বিরুদ্ধে অন্যের জমি দখলের অভিযোগ
বিজ্ঞাপন

তানোর সংবাদদাতা
রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন পৌরসভার সাদিপুর মহল্লার বাসিন্দা সুবোধ চন্দ্র বর্মণ। এ ঘটনায় গত ১৮ এপ্রিল রাজশাহী জেলা প্রশাসক, পুলিশ সুপার, তানোর উপজেলা ভূমি কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে সুবোধ চন্দ্র বর্মণ উল্লেখ করেন, মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান ও তাঁর ছেলে মো. সাদসহ দলবল নিয়ে আমার ব্যক্তিগত ১৫ দশমিক ৫০ শতাংশ মালিকানা জমি অন্যায়ভাবে ট্রাক্টর নিয়ে মাটি ফেলে দখল করার চেষ্টা করছে। এমতাবস্থায় আমরা বাঁধা দিতে গেলে ট্রাক্টর চাপা দিয়ে প্রাণনাশের হুমকি ও গালিগালাজ করেন। এতে আমরা সেখান থেকে প্রাণের ভয়ে চলে আসি। আমরা চলে আসার পরে তারা মাটি ফেলে জমি ভরাট করেছে। বিষয়টি আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বললে তারা মীমাংসা করে দিতে অস্বীকার করেন। অভিযোগের বিষয়ে মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান বলেন, তার জমির সামনে আমি কিছু মাটি ফেলেছি। পেছনে আমার জমি আছে। হয়তো অল্প কিছু মাটি তার জমিতে যেতে পারে। তিনি আরও বলেন, আমি তাকে (সুবোধ চন্দ্র বর্মণ) তার জমি মেপে নিয়ে ঘেরাও দিতে বলেছি। তার জমি দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন