সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

শাহরুখপুত্র এবার নতুন ব্যবসায়

Paris
Update : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

গত বছরের ডিসেম্বরে খবর রটেছিল যে, মদের ব্যবসায় নামবেন বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। আন্তর্জাতিক ভদকা প্রস্তুতকারক ব্র্যান্ডের সঙ্গে নাকি চুক্তিও করে ফেলেছেন। এর ফলে নেটিজেনদের ব্যাপক কটাক্ষের স্বীকারও হয়েছিলেন আরিয়ান। কিন্তু সব জল্পনা শেষ করে আসল ব্যবসার কথা প্রকাশ্যে আনলেন শাহরুখপুত্র। আরিয়ান নিয়ে আসতে যাচ্ছেন নিজের জামাকাপড়ের ব্র্যান্ড ডি’ইয়াভল। কিছুদিন আগেই ইনস্টাগ্রামে আরিয়ান লেখেন, নিজস্ব কাপড়ের ব্র্যান্ড তৈরি করা তার পাঁচ বছরের স্বপ্ন। সেই স্বপ্ন এবার পূরণ হতে যাচ্ছে। সোমবার নিজের জামাকাপড়ের ব্র্যান্ডের প্রচারে ইনস্টাগ্রামে একটি শর্ট ভিডিও আপলোড করেছেন আরিয়ান। সেখানে লেখা, ‘ডি’ইয়াভল একটি স্ট্রিটওয়ার জামাকাপড়ের প্রতিষ্ঠান। আরিয়ানের ব্যবসার ব্র্যান্ড অ্যাম্বাসেডর তার বাবা শাহরুখ খান। সম্পূর্ণ বিজ্ঞাপন মঙ্গলবার (২৫) এপ্রিল মুক্তি পাবে বলে ভিডিওটিতে বলা হয়েছে। একেবারে হিরোসুলভ চেহারা শাহরুখপুত্র আরিয়ানের। অনেকেই শাহরুখের ফটোকপি হিসেবেই মনে করে থাকেন আরিয়ানকে। ভক্তরা ভেবেছিলেন, শাহরুখের মতো আরিয়ানও বলিউডে পা রাখবেন। তবে অভিনয়ের পরিবর্তে ব্যবসার দিকেই বেশি মনোযোগ আরিয়ানের। শাহরুখ-গৌরির তিন সন্তানের মধ্যে বড় ছেলে হলেন আরিয়ান।-এফএনএস

 


আরোও অন্যান্য খবর
Paris