৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জিরো পয়েন্টে ক্ষুদ্ধ অটোচালক!

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৩, ৩:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
জিরো পয়েন্টে ক্ষুদ্ধ অটোচালক!
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে ইজিবাইকের সামনের গ্লাস ভেঙ্গে দেবার অভিযোগ উঠেছে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্থ ঐ অটোচালকের নাম রুবেল হোসেন। গত ১৮ এপ্রিল রাত্রি আনুমানিক ১০টার দিকে এঘটনা ঘটে। ট্রাফিক পুলিশের অসদাচরণসহ সড়কের শৃঙ্খলা রক্ষার বিষয়কে ঢাল করে ক্ষমতার এমন অপব্যবহারের বিরুদ্ধে ভুক্তভোগী অটোচালকের পাশে এসে দাড়িয়েছিল অন্যান্য চালক ও স্থানীয়রা। ঐ ঘটনায় ট্রাফিক পুলিশের স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে প্রত্যক্ষদর্শীরা ক্ষুদ্ধ হয়ে অভিযুক্ত ঐ ট্রাফিক পুলিশকে রাস্তার মধ্যেই অবরোধ করার কারণে উভয় পক্ষেই মধ্যে প্রায় ত্রিশ মিনিট চলে বাকবিতন্ডা। অভিযুক্ত ট্রাফিক পুলিশের ঐ সদস্যকে ক্ষতিপূরণের দাবিতে উপস্থিত জনতা ঘিরে ধরলে কৌশল করে অভিযুক্ত ঐ ট্রাফিক পুলিশকে দায়িত্বরত সার্জেন্ট ও অন্যরা ঘটনাস্থল থেকে সরিয়ে দেন। পরিবেশ আরো বেশি ঘোলাটে হলে কোন উপায়ন্তর না দেখে অবশেষে একজন ট্রাফিক সার্জেন্ট ক্ষতিপূরণবাবদ একহাজার টাকা দেবার আশ^াস দিলে পরিবেশ কিছুটা শান্ত হয়। কিন্তু অবশেষে, ঘটনার প্রায় ৪০ মিনিট পরে ক্ষতিপূরণ দেবার বিষয়টি মোড় নেয় উল্টো দিকে বলে জানান ক্ষতিগ্রস্থ অটোচালক রুবেল ও স্থানীয়রা। ক্ষতিপূরণের বিষয়টি কিছুটা বিপরীতমূখীবস্থায় ধাবিত হলে সেটি নিয়ে অন্যান্য চালক, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ট্রাফিক পুলিশের এমন ধরনের অসদাচরণ, ক্ষমতার দাম্ভিকতা ও অপব্যবহারসহ ক্ষতিপূরণ দেবার কথা বলেও অবশেষে সেটি অপরিপূর্ণতায় রেখে উল্টো ক্ষতিগ্রস্থ অটোচালককে গ্রেফতারের ভয়ভীতি দেখানোর বিষয়টি নিয়ে সচেতন ও সাধারণ জনতার ভেতর বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে বলে মন্তব্য প্রত্যক্ষদর্শীদের। বিষয়টি সম্পর্কে নগর ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) কোরাইশির কাছে জানতে চাইলে তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান। নাম প্রকাশ না করার শর্তে ট্রাফিক বিভাগে কর্মরত একজন সদস্য বলেন, মোটরযান আইন অনুযায়ী রাস্তায় গাড়ি আইন মেনে চলছে কি না তা দেখার দায়িত্ব পুলিশের ট্রাফিক বিভাগের। আইনে ট্রাফিক পুলিশকে লাইসেন্সসহ কাগজপত্র যাচাই এবং সড়কের শৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছে। লঙ্ঘনকারীর বিরুদ্ধে মামলা দেওয়া এবং জরিমানা করার মতো আইনি ব্যবস্থাও নিতে পারে তারা। কিন্তু ক্ষমতার জোড়ে অন্যের সম্পদ কিংবা কোর বস্তুও ক্ষতিসাধন করাটা প্রত্যক্ষ অন্যায়। তবে, এটাও সত্য যে, ঈদের সময় নগরীর সড়কগুলোতে অধিকাংশ চালকই আইন ও নিয়মকানুন মেনে গাড়ি চালায় না। এমনকি যত্রতত্র গাড়ি পার্কিং করা সহ যাত্রী উঠানামা করানোর প্রেক্ষিতে ব্যস্ততম সড়কগুলোতে অকাঙ্খিত জ্যাম সৃষ্টি হয়। যার কারণে পথচারি সহ অন্যান যানবাহন পওে চরম বিপাকে। ভোগান্তি বৃদ্ধি পায় দায়িত্বরত ট্রাফিক পুলিশদের। উল্লেখ্য, রংপুরে মোটরসাইকেল পার্কিং করা নিয়ে হাসান আল মামুন নামে এক যুবকের নাক ফাটানোর অভিযোগ উঠেছিল ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক (টিএসআই) সজল কুমারের বিরুদ্ধে। গত ০২ নভেম্বর’ ২০২২ তারিখে ‘ট্রাফিক পুলিশের ঘুষিতে নাক ফাটলো বাইকারের’ শিরোনামে জাতীয় একটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছিল একটি প্রতিবেদনও। ঐ ঘটনায় ট্রাফিক পুলিশের স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে প্রত্যক্ষদর্শীরা ক্ষুদ্ধ হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ ঘটনায় রংপুর নগরীর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান গণমাধ্যম কে বলেছিলেন, মামুনসহ অভিযুক্ত ট্রাফিক পুলিশ সদস্যদের ডিবি কার্যালয়ে এনে পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করাসহ বিষয়টি সুরাহা করা হয়েছে। রাজশাহী শহরের বিভিন্ন সড়কের মোড়গুলোতে ট্রাফিক পুলিশের এমন অসদাচরণ, স্বেচ্ছাচারিতা আর ক্ষমতার অপব্যবহারে অতিষ্ট হয়ে পড়েছে হালকা যানবাহন চালকেরা বলে অভিযোগ অনেক। গেল মাসের প্রথম দিকে নগরীর রেলগেটেও ঘটে পুলিশের অসদাচরণের ঘটনা। সেদিন, এক অটোচালকের সাথে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক সদস্য মারমুখি আচরণকালে অবশেষে সকলের সামনেই ঐ অটোচালককে টেনে হেচড়ে গাড়ি থেকে নামিয়ে শারীরিক ভাবে নির্যাতন করে। বিষয়টি ছবিসহ প্রত্রিকায় প্রতিবেদন আকারে প্রকাশও হয়েছিল। ট্রাফিক পুলিশের আচরণ পরিবর্তনের জোর দাবি তুলেছেন অটোচালক ও সচেতন নাগরিকরা। দেশের অন্যান্য স্থানের মতো রাজধানী ঢাকাতে ট্রাফিক পুলিশের স্বেচ্ছাচারিতা আর অসদাচরণে ভুক্তভোগীরা অতিষ্ট হবার প্রেক্ষিতে তৎকালিন ডিএমপি’র পুলিশ কমিশনার একটি আদেশে বলেন, ট্রাফিক বিভাগের সদস্যরা বিচ্ছিন্ন ইস্যুতে নাগরিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছেন। এতে ট্রাফিক বিভাগের কার্য পরিবেশ বিনষ্ট এবং পুলিশের কাজের পেশাদারিত্ব প্রশ্নবিদ্ধ হয়, যা কোনও অবস্থাতেই কাম্য নয়। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নাগরিকদের সঙ্গে যথাযথ ও শোভনীয় আচরণ প্রদর্শন আমাদের বিধিবদ্ধ ও নৈতিক দায়িত্ব।’ অতিরিক্ত কমিশনার আরও বলেন, ‘দেশের কোনও নাগরিকই আইনের ঊর্ধ্বে নন। তাই সুশৃঙ্খল ও পেশাদার বাংলাদেশ পুলিশ ও ডিএমপির গর্বিত সদস্য হিসেবে জনগণের সঙ্গে ভালো ব্যবহার নিশ্চিত করে ট্রাফিক আইন প্রয়োগে দৃঢ় হতে হবে। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার পরিহার করতে হবে। এই বিভাগের সকল টিআই এবং সার্জেন্টদের স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন