৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ময়েনপুর মাদরাসায় নিয়োগ বাণিজ্যে?

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৩, ৮:০৪ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
ময়েনপুর মাদরাসায় নিয়োগ বাণিজ্যে?
বিজ্ঞাপন

আলিফ হোসেন, তানোর
রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভার ময়েনপুর দাখিল মাদরাসায় গোপণে নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে। গত ১৭ এপ্রিল সোমবার এলাকাবাসী ডাকযোগে স্থানীয় সাংসদ, রাজশাহী জেলা প্রশাসক ডিসি ও আঞ্চলিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ প্রেরণ করেছেন। স্থানীয়রা জানান, মাদরাসার দুটি পদে জনবল নিযোগ দিয়ে প্রায় ২৪ লাখ টাকা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ডিজির প্রতিনিধি, মাদরাসা সুপার ও সভাপতি মিলেমিশে লোপাট করেছে। স্থানীয়দের অভিযোগ সাংসদের নাম ভাঙিয়ে এসব টাকা লোপাট করা হয়েছে। অথচ এই নিয়োগ কার্যক্রমে সাংসদের কোনো সম্পৃক্ততা নাই। ফলে অনেকে বলছে, এটা ঈদ সেলামীর নিয়োগ বাণিজ্যে। গ্রামবাসী জানান, ১৭ এপ্রিল সোমবার ময়েনপুর মাদরাসায় দাখিল মাদরাসায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্ত্ত গত ১৬ এপ্রিল রোববার গোপণে অন্য প্রতিষ্ঠানে কথিত নিয়োগ পরীক্ষার নিয়ে পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদে দু’জনকে নিয়োগ দিয়ে প্রায় ২৪ লাখ টাকা হাতিয়ে নেয়া হয়েছে বলে তারা শোনেছেন। স্থানীয় সাংসদের নাম ভাঙিয়ে এসব টাকা আদায় করে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ডিজির প্রতিনিধি, মাদরাসা সুপার ও সভাপতি মিলেমিশে লোপাট করেছেন বলে আলোচনা রয়েছে। একাধিক গ্রামবাসী বলেন, দু’একদিনের মধ্যে মাদরাসায় কোনো পরীক্ষা হয়েছে বলে তাদের জানা নাই।
সরেজমিন ১৭ এপ্রিল সোমবার সকালে ময়েনপুর দাখিল মাদরাসায় গিয়ে এবিষয়ে তথ্য জানতে চাইলে কোনো তথ্য না দিয়ে অফিস বন্ধ করে সভাপতি ও সুপার দ্রুত মাদরাসা ত্যাগ করেছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থী বলেন, তাদের সোমবার পরীক্ষা নেয়ার কথা বলা হয়।কিন্ত্ত তারা সোমবার মাদরাসায় এসে জানতে পারেন গত রোববার অন্য প্রতিস্ঠানে নিয়োগ পরীক্ষা নেয়া হয়। এবং টাকার বিনিময়ে প্রশ্নপত্র পরীক্ষার আগের রাতে পচ্ছন্দের প্রার্থীদের প্রদান করা হয়েছিলো বলে সাধারণ মানুষের মুখে মুখে আলোচনা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভূক্তভোগী অভিযোগ করে বলেন , সভাপতি ও সুপার ২টি পদের বিপরীতে ৫ থেকে ৬ জনের কাছে থেকে জনপ্রতি ১০-১২ লাখ টাকা করে হাতিয়ে নিয়ে গোপণে অন্য প্রতিষ্ঠানে পরীক্ষা নিয়ে দুই জনকে নিয়োগ দিয়েছে। ফলে চাকরি প্রত্যাশীরা নিয়োগ না পেয়ে দিশেহারা হয়ে টাকা ফেরতের আশায় দৌড়-ঝাঁপ শুরু করেছেন। সরেজমিন তদন্ত করা হলে অভিযোগের সত্যতা পাওয়া যাবে। তারা সরেজমিন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, ১৭ এপ্রিল নিযোগ পরীক্ষা হবার কথা ছিল ,তবে সমস্যার জন্য দিন পরিবর্তন করা হয়েছে, আর অন্য প্রতিষ্ঠানে পরীক্ষা বা আর্থিক লেনদেনের অভিযোগ সঠিক নয় সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। এবিষয়ে মাদরাসার সুপার আব্দুল হক বলেন, তিনি হুকুমের গোলাম এর বেশী কিছু তিনি বলতে পারবেন না। এবিষয়ে মাদরাসার সভাপতি রবিউল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, উপর মহলের সঙ্গে কথা বলে নিয়োগ দেয়া হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন