২০ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তীব্র গরমেও কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৩, ১০:০১ অপরাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
তীব্র গরমেও কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী
বিজ্ঞাপন

এফএনএস
দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। ভ্যাপসা গরমে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। তবে উত্তরের জেলা নীলফামারী হঠাৎ করে ঢাকা পড়েছে কুয়াশার চাদরে। টানা কয়েকদিন প্রচণ্ড গরমের পর এমন দৃশ্যে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। গতকাল মঙ্গলবার ভোর থেকেই কুয়াশা পড়তে শুরু করে এ অঞ্চলে। সকাল ৭টার দিকে ঘনত্ব বাড়ে বৈশাখী এ কুয়াশার। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিলে যায় কুয়াশা। ডিমলা আবহাওয়া অফিসের তথ্যমতে, গতকাল মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস, যা পরদিন কমে ৩৪ এর নিচে আসতে পারে বলে ধারণা করছিল আবহাওয়া অফিস। ডিমলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, গতকালের (গত সোমবার) তুলনায় গরম কিছুটা কমবে বোঝা যাচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫-৩২ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। কুয়াশার বিষয়ে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই কুয়াশা পড়েছে। বর্তমানে জলবায়ুর পরিবর্তনের ফলে আমরা প্রকৃতির নানা বিরূপ প্রভাব লক্ষ্য করছি। হঠাৎ তাপমাত্রা বেড়ে যাচ্ছে। ফলে এই প্রভাবগুলো দেখা যাচ্ছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন