১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ৫ ধাপে ইউপিতে ভোট হবে, আগমী বৃহস্পতিবারের মধ্যে তারিখ ঘোষণারাজশাহীতে হলিক্রস স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদে ধস, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন?রাজশাহী আদালতের আইনজীবীকে আঘাতকারীদের বিচার নিশ্চিতের দাবীসার্জেন্ট সাবিহা’র অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা প্রবেশ নিয়ে নিউরন কোচিংয়ের সাইফুলের অজুহাতে রহস্যচাঁপাইনবাবগঞ্জে ওসির বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানি করার অভিযোগমিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার ফেন্সিং নির্মাণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রীদেশে ধান উৎপাদনে কৃষকের খরচ ধারাবাহিকভাবে বাড়ছে

মনোনয়নপত্র বাতিলে কর্মকর্তাদের যত্নবান হওয়ার নির্দেশ সিইসির

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩, ১১:১৭ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
মনোনয়নপত্র বাতিলে কর্মকর্তাদের যত্নবান হওয়ার নির্দেশ সিইসির
বিজ্ঞাপন

এফএনএস
নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তাদের যত্নবান হওয়ার নির্দেশনা দিলেন প্রধান নির্বাচন কমিশনার (ইসি) কাজী হাবিবুল আউয়াল গতকাল সোমবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সিইসি বলেন, আজ সিটি করপোরেশন নির্বাচনের ট্রেনিং ছিল। অভিজ্ঞতা থেকে দেখেছি, যে গৃহীত ও প্রত্যখ্যাত মনোনয়পত্রের পরে আমাদের কাছে আপিল করা হয়। কিছুকিছু আমাদের কর্মকর্তা আরেকটু সুচারুভাবে অর্ডার করলে আমাদের পক্ষে সিদ্ধান্ত দিতে সুবিধা হয়। কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা চূড়ান্ত কর্তৃপক্ষ নই। আমাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আবার উচ্চ আদালতে আপিল হয়। কাজেই আমরা যে আপিলটা শুনবো, আমাদের রিটার্নিং কর্মকর্তারা যে সিদ্ধান্ত দেন তা যদি সঠিক ও শুদ্ধ হয়, সেটা উচ্চ আদালতেও সমর্থিত হবে। সেটা আমাদের সবার জন্যই ইতিবাচক। সেজন্য রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিশেষ করে নমিনেশন রিজেক্ট করার সময় কোন কোন কারণে করবেন এবং অর্ডারটা কীভাবে লিখবেন সেই বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি আরও বলেন, রিটার্নিং কর্মকর্তারা যদি যত্নসহকারে আরও সঠিক ও শুদ্ধভাবে নমিনেশনগুলো বাতিল করে থাকে, তাহলে সেটা আমাদের জন্য সহযোগিতা হবে। এক প্রশ্নের জবাবে সিইসি আরও বলেন, আমরা পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছি। সে অনুযায়ী নমিনেশন সাবমিট করা হবে। সেগুলো কী আনকনটেস্ট হবে, না আনকনষ্টেটে হবে সেগুলো আরও স্পষ্টভাবে বলতে পারবো।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন