সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

‘মিস ইন্ডিয়া’ হলেন নন্দিনী

Paris
Update : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

এফএনএস
সৌন্দর্য বিষয়ক প্রতিযোগিতা ‘মিস ইন্ডিয়া ২০২৩’ খেতাব পেয়েছেন নন্দিনী গুপ্তা নামের এক তরুণী। তার বয়স ১৯ বছর। গত শনিবার রাতে জমকালো আয়োজনে রাজস্থানের এই তরুণীর মাথায় মুকুট পরিয়ে দেন গেলো বছরের বিজয়ী সিনি শেঠি। এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন দিল্লির তরুণী শ্রেয়া পুঞ্জ ও দ্বিতীয় রানারআপ হয়েছেন মণিপুরের থুনাজাম স্ত্রেলা লুয়াং। ফাইনাল পর্বে মোট ৩০ জন প্রতিযোগী ছিলেন। এর মধ্যে বিজয়ী নন্দিনী অংশ নেবেন ৭১তম ‘মিস ওয়ার্ল্ড’-এ। যেটা অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। জানা গেছে, নন্দিনী গুপ্তা পড়াশোনা করেছেন বিজনেস ম্যানেজমেন্টে। তিনি বিশ্বাস করেন, ব্যর্থতা একজন মানুষকে তার নিজস্বতা খুঁজে পেতে বড় ভূমিকা রাখে। এজন্য বরাবরই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি। ভারতের ধনকুবের রতন টাটা থেকে সবচেয়ে বেশি প্রভাবিত নন্দিনী। তিনি যেমন মানবতার জন্য কাজ করেন এবং আয়ের সিংহভাগ দান করে দেন, একইভাবে নিজের জীবনও পরিচালিত করতে চান এই তরুণী। এ ছাড়া ‘মিস ওয়ার্ল্ড ২০০০’ বিজয়ী প্রিয়াঙ্কা চোপড়াকে দেখেও ভীষণ অনুপ্রেরণা পান নন্দিনী।

 


আরোও অন্যান্য খবর
Paris