নওহাটা পৌরসভায় চেক বিতরণ ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার
রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভায় গরীব ও অসহায় মানুষের মাঝে চেক বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে নওহাটা পৌরসভা চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ। অতিথি ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগ সভাপতি ও ১ নং প্যানেল মেয়র আজিজুল হক, নওহাটা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ সাইফুল ইসলাম, নওহাটা বিজ্ঞান ও প্রযুক্তি ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নান আলী চেীধুরী, পৌর ২ নং প্যানেল মেয়র দিদার হোসেন ভূলু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব সহ উপস্থিত ছিলেন পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ও ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। আরো উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মিজানুর রহমান, প্রকৌশলী শাহজাহান আলী, সহকারী প্রকৌশলী তৌফিক হাসান সহ উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিন সকালে প্রধান অতিথি থেকে গরীব ও অসহায় ৬৫ জনের মাঝে ২ লাখ ১৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন পৌর মেয়র হাফিজুর রহমা হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র-১ আজিজুল হক, পৌর প্যানেল মেয়র-২ দিদার হোসেন ভুলু, পৌর নির্বাহী প্রকৌশলী শাহজাহান, সচিব মিজানুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা নাসির উদ্দিন প্রমুখ।
