২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

নায়িকা নুসরাত ফারিয়ার ভাপা পিঠা বানানোর ভিডিও ভাইরাল

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২১, ৯:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
নায়িকা নুসরাত ফারিয়ার ভাপা পিঠা বানানোর ভিডিও ভাইরাল
বিজ্ঞাপন

এফএনএস : বলতে হয় উল্টো করে! যে নারী চুল বাঁধে, সে নারী রাঁধতেও জানে। অনেকেই মনে করেন এ যুগের নায়িকারা শুধু অভিনয়, সাজগোজ নিয়েই ব্যস্ত থাকেন। রান্নাবান্নায় তাদের আগ্রহ নেই। তবে অনেক নায়িকাই সেই ধারণা ভুল প্রমাণ করেছেন। অনেকে তো আবার রান্নার জন্য বেশ খ্যাতিও অর্জন করেছেন। এবার নতুন প্রজন্মের নায়িকা নুসরাত ফারিয়া দেখালের তার প্রতিভা। শীতের মৌসুমে বাঙালির ঐতিহ্যবাহী ভাপা পিঠা বানালেন তিনি। লাইভে এসে সেই পিঠা বানানোর দৃশ্য নিজেই দেখালেন ভক্তদের। ফেসবুকে নুসরাত ফারিয়ার পোস্ট করা সেই ভিডিওতে দেখা গেল, কয়েকজন নারীর সঙ্গে বসে নিপুণ হাতে পিঠা বানাচ্ছেন তিনি।

রয়েছেন তিনি ঘরোয়া আমেজে সাদামাটা পোশাকে। ঠিক যেমনটা হন বাঙালি পরিবারের মেয়েরা। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভাপা পিঠা তৈরি হচ্ছে।’ ভিডিওতে তাকে বলতে দেখা যায়, ‘ শীতকাল প্রায় শেষের দিকে। আজ তৈরি করছি ভাপা পিঠা। তবে নতুন চালের কারণে পিঠা সুন্দর হচ্ছে না। আমরা অনেকে মিলে পিঠা বানাচ্ছি। আমিও কয়েকটি বানিয়েছি।’ পিঠা তৈরির ভিডিও দেখে কমেন্টে অনেক ভক্তই প্রশংসা করেছেন। আবার অনেকে নেতিবাচক মন্তব্যও করেছেন।

কিন্তু নেতিবাচক মন্তব্য কখনোই চিন্তায় নেন না তিনি। গেল কয়েক বছর ধরেই বেশ জনপ্রিয়তা নিয়ে দুই বাংলার সিনেমায় কাজ করে যাচ্ছেন নুসরাত ফারিয়া। সর্বশেষ তিনি চূড়ান্ত হয়েছেন যৌথ প্রযোজনার ‘বঙ্গবন্ধু’ সিনেমায়। এখানে তাকে দেখা যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে। এ অভিনেত্রীর আরো একটি পরিচয় রয়েছে, তিনি খুব ভালো গানও করেন। সংগীতশিল্পী হিসেবে প্রকাশ করেছেন দুটি গানও।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন