পত্রিকা বিক্রেতা খুকি আর নেই
স্টাফ রিপোর্টার
রাজশাহীর পত্রিকা বিক্রেতা খুকি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে নগরীর মহিষ বাথান এলাকায় মাদার তেরেসা ফাউন্ডেশন হাসপাতালে মারা যান। নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতা ও রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। এর আগে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিউরো মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। দিল আফরোজ খুকি রাজশাহী মহানগরীর একমাত্র নারী সংবাদপত্র বিক্রেতা। বয়স প্রায় ৬২ বছর। দিনভর পরিশ্রম করলেও অনেক কষ্টে জীবনযাপন করেন। আবার তার উপার্জিত অর্থ থেকে বিভিন্নজনকে সহায়তাও দেন খুকি।
মেয়রের শোক : রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকির (৬২) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শোক বিবৃতিতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
রেণীর শোক : রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকির (৬২) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেণী। শোক বার্তায় বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেণী মরহুমার বিদেহী মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
