২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

প্রতিশোধের আগুনে জ¦লছে নোরা

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২১, ৯:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
প্রতিশোধের আগুনে জ¦লছে নোরা
বিজ্ঞাপন

এফএনএস : বলিউড অভিনেত্রী-ড্যান্সার নোরা ফাতেহি। পর্দায় কোমর দুলিয়ে কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন মরক্কান-কানাডিয়ান নোরা। এতে তিনি লিখেছেন, ‘আমি পস্তানোয় বিশ্বাস করি না, আমার প্রতিশোধ নিতে ভালো লাগে। বিশ্বাস করো সময় আসলে ঠিক প্রতিশোধ নেওয়া হবে।’ নোরার এই পোস্টের পরই কৌতূহলী হয়ে উঠেছেন ভক্তরা। কার ওপর তিনি এত প্রতিশোধ পরায়ণ হয়ে উঠলেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে পোস্টের পরই এই বিষয়ে মুখে কুলুপ এঁটে আছেন নোরা।

বিগ বস রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি। ‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’সহ অনেক জনপ্রিয় গানে কোমর দুলিয়েছেন নোরা ফাতেহি। তার সর্বশেষ গান ‘নাচ মেরি রানি’। পাঞ্জাবি গায়ক গুরু রান্ধওয়ার গাওয়া এই গানে মডেল হয়েও বেশ প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। ‘ভূজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’ সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন