৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাঘায় ৭ ভেজাল গুড় কারখানায় ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৩, ১:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাঘায় ৭ ভেজাল গুড় কারখানায় ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
রাজশাহীর বাঘায় র‌্যাব অভিযান চালিয়ে ৭টি ভেজাল গুড় তৈরীর কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল গুড় ধ্বংস ও ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চকসিংগা পাঁচপড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বুধবার (১২ এপ্রিল) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, র‌্যাব-৫ এর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে বাঘা থানার চকসিংগা পাঁচপাড়া এলাকায় বিভিন্ন কারখানায় ভেজালগুড় তৈরী হচ্ছে। এমন খবরে র‌্যাব-৫ রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ভোজাল গুড় ৩ হাজার ৬০০ কেজি, চুন ৫ কেজি, হাইড্রেস ৩ কেজি, সোডা- ৬ কেজি, ডালডা ১২ কেজি, রং ৪ কেজি, ফিটকেরি ৩ কেজি, চিনি ৫৫০ কেজি জব্দ করে জনসম্মুখে ধ্বংস করে। সেই সাথে ৭টি ভেজাল গুড় কারখানার মালিকদের ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করে। এদের মধ্যে মনা গুড় কারখানার মালিক মনিরুল ইসলাম ও তার ভাই শরিফুল ইসলােকে ২০ হাজার টাকা জরিমানা, রতন গুড় কারখানার মালিক মিনা রানীকে ২০ হাজার টাকা, কাজিম গুড় কারখানার মালিক কাজিম উদ্দিনকে ২০ হাজার টাকা, সবুজ কারখানার মালিক সবুজ আলীকে ৩০ হাজার টাকা, রকি গুড় কারখানার মালিক রকি আহম্মেদ কে ২০ হাজার টাকা মিঠুন গুড় কারখানার মালিক মিঠুন আলীকে ৫০ হাজার টাকা এবং আলাউদ্দীন গুড় কারখানার মালিক আলাউদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন