রাজশাহী নগরীতে ৮ জুয়াড়ি আটক
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরী’র কাটাখালী থানাধীন নওদাপাড়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাস-সহ ৮ জুয়াড়িকে আটক করেছে কাটাখালী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো রাজশাহী মহানগরীর কাটাখালী থানার মিরকামারী গ্রামের মৃত আ: বারীর ছেলে মো: কালাম (৩২), একই থানার নওদাপাড়ার মো: সবুর আলীর ছেলে মো: সাজ্জাদ হোসেন (২৮), মো: বাবর আলীর ছেলে মো: রানা (৩০), মো: রুস্তম আলীর ছেলে মো: রিপন (৩৫), মো: উজির আলীর ছেলে মো: রাজা ইসলাম (২৬), মৃত ফকির উদ্দিনের ছেলে মো: মকবুল (৪৭), সাহাপুর পূর্বপাড়ার মৃত হাসেম মন্ডলের ছেলে মো: স্বপন (৪৫) ও কাকাইলকাটি গ্রামের মৃত তসলেম আলীর ছেলে মো: রবিউল (৩৭)। পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল রাত সাড়ে ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানাধীন নওদাপাড়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৮ জুয়াড়িকে আটক করে। এ সময় আসামিদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কাটাখালী থানায় জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
