৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরু সম্মাননা ক্রেষ্ট প্রদান
প্রেস বিজ্ঞপ্তি
গত শনিবার বিকালে নগরীর ৫নং ওয়ার্ডে মহিষবাথান মহল্লায় টিচার্স পয়েন্ট এর আয়োজনে এসএসসি-২০২৩ বিদায় অনুষ্ঠানে ৫নং ওয়ার্ডের শিক্ষক সমাজের পক্ষ থেকে ওয়ার্ডের সফল কাউন্সিলর এর স্বীকৃতি স্বরূপ রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরুকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। কাউন্সিলরের সফল কার্যক্রমে সিটি সেবা নাগরিকের দৌরগোড়ায় পৌঁছে দেওয়া রা.সি.কের সর্বচ্চো পরিস্কার পরিচ্ছন্ন ওয়ার্ড হিসাবে স্বীকৃতি পাওয়ায় পাঁচ নং ওয়ার্ডে শিক্ষক সমাজের পক্ষ থেকে সফল কাউন্সিলর কামরুকে সম্মাননা স্মারক প্রদান করেন শিক্ষক প্রতিনিধিগণ। দর্শনপাড়া শহীদ কামারুজ্জামান কলেজ সিনিয়র প্রভাষক (পদার্থ) মোঃ শরিফুল ইসলাম স্বপন বলেন কাউন্সিলর কামরু আধুনিক নাগরিকের সুযোগ-সুবিধা ওয়ার্ডবাসির দৌরগোড়ায় পৌঁছে দেওয়া সহ শিক্ষায় সহযোগিতায় বিভিন্নভাবে অবদান রাখায় কাউন্সিলর কামরুজ্জামান কামরুকে পাঁচ নম্বর ওয়ার্ডের শিক্ষক সমাজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা ও এসএসসি বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর কামরু বলেন ওয়ার্ডের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর অগ্রগতি ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে উঠেছে। প্রতি বছর শিক্ষার্থীদের সংবর্ধনা পুরস্কৃত করা সহ ভালো শিক্ষার্থীদের আরো ভালো করতে উৎসাহিত করা ও নানাভাবে শিক্ষার্থীদের সহযোগিতা করে যাচ্ছি এতে অভিভাবক ও সকল অবস্থায় শিক্ষার্থীদের জন্য উন্নত হচ্ছে ওয়ার্ড। টিচার্স পয়েন্টের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগত এসএসসি শিক্ষার্থদের সঠিক দিকনির্দেশনা প্রদান ও শিক্ষার্থীদের উন্নত সুন্দর ভবিষ্যত কামনা করেন। অনুষ্ঠান সভাপত্তিত্ব করেন এ.টি.এম হাদিয়ুজ্জামান সিনিয়র প্রভাষক দারুসা কলেজ। এ সময় উপস্থিত ছিলেন মিশন বালিক উচ্চ বিদ্যালয় গণিত শিক্ষক মো নাজিম উদ্দিন, মোঃ মারিফিন হাসনাত খান সহঃ অধ্যাপক রাজ. রেসি. কলেজ, দর্শনপাড়া শহীদ কামারুজ্জামান কলেজ সিনিয়র প্রভাষক মোঃ সানারুল ইসলাম বাহার
