১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ৫ ধাপে ইউপিতে ভোট হবে, আগমী বৃহস্পতিবারের মধ্যে তারিখ ঘোষণারাজশাহীতে হলিক্রস স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদে ধস, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন?রাজশাহী আদালতের আইনজীবীকে আঘাতকারীদের বিচার নিশ্চিতের দাবীসার্জেন্ট সাবিহা’র অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা প্রবেশ নিয়ে নিউরন কোচিংয়ের সাইফুলের অজুহাতে রহস্যচাঁপাইনবাবগঞ্জে ওসির বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানি করার অভিযোগমিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার ফেন্সিং নির্মাণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রীদেশে ধান উৎপাদনে কৃষকের খরচ ধারাবাহিকভাবে বাড়ছে

তাইওয়ান ঘিরে তিন দিনের মহড়া শুরু চীনের

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৩, ৩:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
তাইওয়ান ঘিরে তিন দিনের মহড়া শুরু চীনের
বিজ্ঞাপন

এফএনএস
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকারের সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্টের বৈঠকে ক্ষুব্ধ চীন দ্বীপ দেশটির চারপাশ ঘিরে তিন দিনের সামরিক মহড়া শুরু করেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর চীন ছাড়ার পরপরই এই মহড়ার ঘোষণা দেয় দেশটি। এর প্রতিক্রিয়ায় তাইওয়ান বলেছে, তারা শান্তভাবে এর জবাব দেবে। বার্তা সংস্থা রয়টার্স গতকাল শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। চীনা পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ড গতকাল শনিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, তাইওয়ান প্রণালীতে ৮-১০ এপ্রিল যুদ্ধ প্রস্তুতির টহল বা মহড়া চলবে। কমান্ড মুখপাত্র সিনিয়র কর্নেল শি ইয়ি বলেন, ইউনাইটেড শার্প সোর্ড তাইওয়ানের উত্তর-দক্ষিণে এবং পূর্বে সমুদ্র ও আকাশপথ এ সামরিক মহড়ায় সম্পৃক্ত থাকবে। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পথে মার্কিন রাজনীতিবিদের সঙ্গে সাক্ষাৎ করেন। তখন চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিল, এ ধরনের বৈঠকের পরিণাম হবে ভয়াবহ। বৈঠক হওয়ার আগেই বেইজিং মোক্ষম জবাব দেওয়ার ঘোষণা দিয়েছিল। চীনের ‘শানডং’বিমানবাহী রণতরী গত বুধবার বৈঠকের নির্ধারিত সময়ের আগেই তাইওয়ানের দক্ষিণ-পূর্ব জলসীমার মধ্য দিয়ে যাত্রা করতে দেখা যায়। অপরদিকে, তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পিএলএর নতুন মহড়া আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তবে তাইওয়ান শান্তভাবে এর জবাব দেবে। এরই মধ্যে গতকাল শনিবার স্থানীয় সময় ভোর ৬টায় তিনটি জাহাজ ও ১৩টি বিমান দেখা গেছে। শনাক্ত করা বিমানগুলোর মধ্যে ৪টি তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে ও তাইওয়ানের দক্ষিণ-পূর্ব এডিআইজেড অঞ্চলে প্রবেশ করেছে।এদিকে, হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককলের নেতৃত্বে মার্কিন আইনপ্রণেতাদের একটি প্রতিনিধি দল তাইওয়ানে রয়েছেন। গতকাল শনিবার তারা প্রেসিডেন্ট সাইয়ের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে। ক্যালিফোর্নিয়ায় তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইঙ-ওয়েনের সঙ্গে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির বৈঠকের পর এ ঘোষণা দিলো শি জিনপিং প্রশাসন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন