৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাবির ইংলিস বিভাগের অ্যালামনাই এসোসিয়েশন রাজশাহী চ্যাপ্টারের ইফতার মাহফিল

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৩, ৯:৫৪ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাবির ইংলিস বিভাগের অ্যালামনাই এসোসিয়েশন রাজশাহী চ্যাপ্টারের ইফতার মাহফিল
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
রাজশাহী বিশ্বিব  বিদ্যালয়ের (রাবি) ইংলিস বিভাগের অ্যালামনাই এসোসিয়েশন ‘রাজশাহী চ্যাপ্টার’ এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শনিবার নগরীর চিলিজ রেস্টুরেন্ড এন্ড ফাস্টফুডে রাবির ইংলিস বিভাগের বর্তমান ও সবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত এ সংগঠনের প্রথমবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাবির ইংলিস বিভাগের অ্যালামনাই এসোসিয়েশন ‘রাজশাহী চ্যাপ্টার’ এর সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি তৌফিকুর রহমান লাভলু। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, রাবির ইংলিস বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি প্রফেসর মো: শহীদুর রহমান, সাধারণ সম্পাদক রোবায়দা আক্তার, রাজশাহী চ্যাপ্টারের সাধারণ সম্পাদক প্রফেসর মো: নাফিজসহ বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
রাবির ইংলিস বিভাগের অ্যালামনাই এসোসিয়েশন রাজশাহী চ্যাপ্টারের সভাপতি তৌফিকুর রহমান লাভলু জানান, এবারই প্রথম সাবেক বর্তমান শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হলো। পরে এই সংগঠনের গতি আরো বাড়ানো হবে। বাড়ানো হবে সদস্য সংখ্যাও। স্বেচ্ছাসেবী ও সামাজিক কার্যক্রমেও এ সংগঠনটি কাজ করবে বলেও জানান তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন