প্রকল্প সভাপতি কিছুই জানেনা তারপরও বরাদ্দের চাল বিক্রি!
তানোর সংবাদদাতা
রাজশাহীর তানোরে প্রকল্প সভাপতি সংরক্ষিত মহিলা মেম্বার জানেন না তার নামে চার টন চালের ডিও হয়েছে এবং চালও বিক্রি হয়ে গেছে। উপজেলার বাধাইড় ইউপির সংরক্ষিত মহিলা মেম্বার আক্তারা বেগম কে করা হয় প্রকল্প সভাপতি। তাকে ইউপির বহরইল থেকে খারিকুল্লা পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য কাবিখা প্রকল্পের আট মে:টন চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দের ৪ মে:টন চালের ডিও হয় মার্চ মাসের ২০ তারিখে। সেই চালের ডিও কিনেন পৌর সদর এলাকার আ”লীগ নেতা সুনিল। গত ০১ লা ফেব্রুয়ারি গুদাম থেকে ডিওর চাল বের করে মোহনপুর উপজেলার একদিলপুর বাচ্চুর চাতালে নেয়া হচ্ছিল। এমনকি তিল পরিমান প্রকল্পের কাজও হয়নি। সুতরাং কিভাবে কার ক্ষমতায় এমন লুটপাট প্রকল্প দেওয়া হচ্ছে সে বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরেজমিন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
গত বৃহস্পতিবার প্রকল্প সভাপতি সংরক্ষিত মেম্বারের এমব কথার পর পিআইও অফিসের উমেদার খলিল জানান, মেম্বারকেই ডিও দেওয়া হয়েছে। সে স্বাক্ষর করেছে। এখন অস্বীকার করলে তো হবে না। আপনি উমেদার কিভাবে এসব জানান, স্যার আমাকে দায়িত্ব দিয়েছে, এজন্য অবহিত এবং আমার মাধ্যমেই যাবতীয় সবকিছু হয়।
জানা গেছে, জেলা প্রশাসকের ১৫১ নম্বর স্বারকের আদেশে, দূর্যোগ ব্যবস্থাপনা শাখা তানোর কার্যালয়ের ৮১ নম্বর স্বারকে, গত মার্চ মাসের ২০ তারিখে, ২০২২- ২০২৩ অর্থ বছরের ২য় পর্যায়ের গ্রামীণঅবকাঠামো সংস্কার (কাবিখা-চাল) কর্মসূচির আওতায় সাধারন বরাদ্দকৃত খাদ্যশস্য চাল প্রদান ৮ টনের মধ্যে প্রথম কিস্তি ৪ মে: টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলার বাধাইড় ইউপির বদলপুর হতে খাড়িকুল্লা পর্যন্ত রাস্তা সংস্কার। প্রকল্প সভাপতি আক্তরা বেগমের সাথে গত বৃহস্পতিবার মোবাইলে যোগাযোগ করে চাল উত্তোলনের বিষয়ে জানতে চাইলে তিনি সাব জানান আমি কিছুই জানিনা, কাজ হল না ডিও কিভাবে দেয়। আপনি কোথাও স্বাক্ষর করেছেন কি তিনি জানান প্রকল্প সভাপতি হিসেবে এক জায়গায় স্বাক্ষর নিয়েছে, এর বেশিকিছু জানিনা। এর ফাঁকেই উমেদার পিআইও খলিল মেম্বারকে ফোন দিয়ে তথ্য দিতে নিষেধ করেন। পরে ফোন দেওয়া হলে কোন কিছুই বলেননি।
ইউপি চেয়ারম্যান ইউপি আওয়ামীলীগ সম্পাদক আতাউর রহমানের সাথে যোগাযোগ করে বরাদ্দের চাল উত্তোলনের বিষয়ে জানতে চাইলে তিনি জানান মিটিংয়ের জন্য ব্যস্ত আছি বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পিআইও প্রকৌশলী তারিকুল ইসলাম জানান, প্রকল্প সভাপতিকে অফিসে পাঠিয়ে দেন সমস্যা দুর করা হবে। আমি কেন অফিসে পাঠাব, প্রকল্প সভাপতি ডিওর বিষয়ে কিছুই জানেন না এবিষয়ে জানতে চায় তিনি একই ধরনের কথা বলে এড়িয়ে যান।
