৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে ব্রিজের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৩, ৫:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে ব্রিজের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
রাজশাহীতে ব্রিজের নিচ থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বেলপুকুর থানার ভোড়ুয়াপাড়া এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। রাজশাহীর বেলপুকুর থানার ওসি রুহুল আমিন জানান, পুঠিয়া উপজেলার বেলপুকুর থানা ভোড়ুয়াপাড়া এলাকায় ব্রিজের নিচে গতকাল শুক্রবার সকালে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। তবে আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেও তার নাম পরিচয় শনাক্ত করা যায়নি। আপাতত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া নিহতের পরিচয় শনাক্ত এবং তার মৃত্যু কারণ জানার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে মামলা হবে বলে জানান বেলপুকুর থানার এই পুলিশ কর্মকর্তা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন