নবনিযুক্ত ডিসিকে আমাদের রাজশাহী পত্রিকার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার বেলা (০৬ এপ্রিল) দুপুরে দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার পক্ষ থেকে রাজশাহীতে নবনিযুক্ত জেলা প্রশাসক শামীম আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সৌজন্য সাক্ষাতের সময় জেলা প্রশাসনের দপ্তরে আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আফজাল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন পত্রিকার সিনিয়র ফটো-সাংবাদিক ও ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, স্টাফ রিপোর্টার সোহাগ হোসেন, কম্পিউটার অপারেটের আহামদুল্লাহসহ অন্যান্য স্টাফরা। জেলা প্রশাসনের দপ্তরে পত্রিকার সম্পাদক বেশকিছু সময় অতিবাহিত করেন।

প্রেস বিজ্ঞপ্তি : বৃহস্পতিবার বেলা (০৬ এপ্রিল) দুপুরে রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ে নব-নিযুক্ত সম্মানিত জেলা প্রশাসক শামীম আহমেদ এর সাথে চেম্বার সভাপতি মাসুদুর রহমান রিংকুর নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্যগণ সৌজন্য সাক্ষাত করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। জেলা প্রশাসক রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান এবং ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আওয়াল খান চৌধুরী, সহ-সভাপতি, মোঃ সুলতান মাহমুদ সুমন, পরিচালক মোঃ সাদরুল ইসলাম, রিয়াজ আহমেদ খান, মোঃ আসাদুজ্জামান রবি, মোঃ সাজ্জাদ আলী, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ মতিউল হক, সচিব মোঃ মুয়াক্ষেরুল হুদা এবং সহকারী সচিব মোঃ আব্দুল্লাহ আল ইয়াসিন।
