সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

লাখ টাকায় বঙ্গবাজারের পোড়া একটি লুঙ্গি কিনলেন তাহসান

Paris
Update : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

এফএনএস
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আহাজারী ছুঁয়ে গেছে দেশের তারকাশিল্পীদের মন। ভয়াবহ এ ঘটনায় দেশজুড়ে নেমেছে শোকের ছায়া। ভারাক্রান্ত বিনোদন অঙ্গনের মানুষেরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা দুঃখ প্রকাশ করছেন। বঙ্গবাজারে আগুনে আংশিক পোড়া কাপড় কিনছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে ১ লাখ টাকায় বঙ্গবাজারের পোড়া একটি লুঙ্গি কিনলেন গুণী সংগীতশিল্পী তাহসান খান। বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়েছে। ফেসবুক স্ট্যাটাসে সংগঠনটি জানিয়েছে, জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান বঙ্গবাজারের পোড়া একটি লুঙ্গি কিনে নিয়েছেন এক লাখ টাকায়! যে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। অনেক তারকা ব্যক্তিত্বের অনুরোধ আসছে বিদ্যানন্দে, সবাই সংগ্রহে রাখতে চান কিছু পোড়া কাপড়। নগদ এক কোটি টাকা তুলে তা ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে দিতে চায় সংগঠনটি। সচেতনতা বাড়াতে আরো কিছু তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করার কথা জানিয়েছে সংগঠনটি। তাহসানের এই মানবিক কাজে মুগ্ধতা প্রকাশ করেছেন তার ভক্ত ও নেটিজেনরা। মানুষের সংকটে রাষ্ট্রের পাশাপাশি সামর্থ্যবানদের এগিয়ে আসা উচিত বলে মনে করছেন তারা।

 


আরোও অন্যান্য খবর
Paris