৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় ভেজাল সেমাই তৈরির কারখানায় ডিবি পুলিশের অভিযান, ৯ জন গ্রেপ্তার

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৩, ৯:২৫ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় ভেজাল সেমাই তৈরির কারখানায় ডিবি পুলিশের অভিযান, ৯ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর পবা থানাধীন বান্দাপুকুর টিকরীপাড়া এলাকায় ভেজাল সেমাই তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে ৯ জনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ভেজাল সেমাই তৈরির বিভিন্ন উপাদান-সহ সরঞ্জামাদি উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামিরা রাজশাহী মহানগরীর পবা থানার শ্রীপুর গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে মো: সোহাগ রহমান (৩৫), একই এলাকার মৃত নুর মোহাম্মাদের ছেলে মো: সাইদুর রহমান (৪০), মৃত হযরত আলীর ছেলে মো: সাজ্জাদ (৩৫), মো: নওশাদ আলীর ছেলে মো: নাসির (২৫), মো: আ: রহিমের ছেলে মো: সুমন ইসলাম (৩২), মো: চান মিয়ার ছেলে মো: সম্রাট (২৫), মো: ইব্রাহিম মন্ডলের ছেলে মো: দুলাল (৫০), মো: কাজেমুদ্দিন সরকারের ছেলে মো: নাইম ইসলাম (২৪) ও মো: ওয়াসিম (৪৮)। পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল রাত সোয়া ১১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পবা থানাধীন বান্দা পুকুর টিকরীপাড়া এলাকার একটি বাড়িতে অবৈধভাবে ভেজাল সেমাই তৈরি হচ্ছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই টিম রাত ১১:৩৫ টায় বান্দা পুকুর টিকরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল সেমাই তৈরির সময় আসামিদের আটক করে। এসময় সেখান থেকে বিপুল পরিমান ভেজাল সেমাই ও সেমাই তৈরির বিভিন্ন উপাদান-সহ সরঞ্জামাদি উদ্ধার হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি কারখানার মালিক সোহাগ রহমান অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল সেমাই তৈরির বিষয়টি স্বীকার করে। এ ছাড়াও তিনি সেমাই তৈরি সংক্রান্তে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পবা থানায় বিশেষ ক্ষমতা আইনের একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন