ভেড়িপাড়া মোড়ে ৪০০ পথচারী রোজাদারদের ইফতার বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি
মঙ্গলবার (০৪ এপ্রিল) ১২ রমজানে ভেড়িপাড়া মোড়ে ৪০০ পথচারী রোজাদারদের হাতে উন্নতমানের ইফতারি তুলে দিলেন নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে প্রতিবারের ন্যায় পবিত্র মাহে রমজানের ১২ রোজায় বিকেল ৬টায় নগরীর ভেড়িপাড়া মোড়ে পথচারী রোজাদারদের মাঝে উন্নতমানের ইফতারি বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। উল্লেখ্য, পবিত্র মাহে রমজানের ১২ রোজায় পথচারী রোজাদারদের মাঝে প্রায় চার শতাধিক ইফতারি প্যাকেট বিতরণ করা হয়। এই কার্যক্রমটি রমজান মাসব্যাপী চলমান থাকবে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। ইফতারি বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আজাদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য ইসমাইল হোসেন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হিমাদ্রি প্রসাদ রায় লিটন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক ধর্ম-বিষয়ক সম্পাদক নাজির উদ্দিন, সদস্য আব্দুল মোমিন, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি আবুল কালাম আজাদ, রাজপাড়া থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইদ্রিস আলম, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক, নগর যুবলীগের সদস্য মুরশালিন হক রাবু, ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তুষার আহম্মেদ রকি, যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম-আহবায়ক রাকিব হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য আল মুক্তাদির তরঙ্গ, ঢাকা (উত্তর) মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাদ আহম্মেদ, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদী সিফাত, নিউ গভ: ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক নেতা সাউন আলম, ইভেল ইসলাম, রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রিগেন, ফজলে রাব্বি, মেহেদী হাসান ইমন, রিয়াশাদ কামাল তূর্য, নয়ন কুমার ধর, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল করিম রোজেন, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মায়াদ আহম্মেদ, সদস্য মাহামুদ হাসান সিহাব প্রমুখ।
