৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চার শতাধিক মানুষের মাঝে ইফতার দিলো মহানগর আ’লীগ

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৩, ৪:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
চার শতাধিক মানুষের মাঝে ইফতার দিলো মহানগর আ’লীগ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা অসহায় ও স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা প্রদান করেছেন। সেই লক্ষ্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে পবিত্র মাহে রমজানের ১১তম রোজায় সোমবার (০৩ এপ্রিল) নগরীর কুমারপাড়াস্থ নগর আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে পথচারী রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ রুহুল আমিন প্রমানিক, সহ-সভাপতি বদরুজ্জামান খায়ের, যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আজাদ, সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মকিদুজ্জামান জুরাত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য আশরাফ উদ্দিন খান, মোঃ ইসমাইল হোসেন, মোঃ মুশফিকুর রহমান হাসনাত, মুজিবুর রহমান, মাসুদ আহম্মেদ, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন