৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৩, ২:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি
রাজশাহীর পবায় সরকারি প্রাথমিক ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী পরিবারের শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থ-বছরে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবন যাত্রার মান উন্নয়নে এসব বিতরণ করা হয়। গতকাল রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন আদিবাসী নেতা ও অনগ্রসর সমাজ উন্নয়ন সংস্থা (আসুস) এর নির্বাহী পরিচালক রাজকুমার সাঁও, পবা উপজেলা স্কাউট সাধারণ সম্পাদক গোলাম মোর্তজা বাদশা, ডাংগের হাট মহিলা কলেজের অধ্যক্ষ আসলাম আলি সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য কর্মসূচির আওতায় এসময় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী পরিবারের ছাত্রছাত্রীদের ২০ জনের মধ্যে বাই সাইকেল ও তিনটি ক্যাটাগরিতে ১ম থেকে ৫ম শ্রেণির ৫০ জন শিক্ষার্থী, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ৩০ জন শিক্ষার্থী এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ২০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন