সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

২ হাজার ৬০০ ইউনিয়নে উচ্চ গতির ইন্টারনেট দেবে সরকার

Paris
Update : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

এফএনএস
দেশের দুই হাজার ৬০০টি ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেট সংযোগ স্থাপন করতে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দুটি বিনিয়োগকারী সংস্থার সঙ্গে চুক্তির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন (ইনফো-সরকার ৩য় পর্যায়) প্রকল্পের আওতায় এক হাজার ২৯৩টি ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেট সংযোগ স্থাপন এবং তৎসংশ্লিষ্ট ইন্টারনেট অবকাঠামো রক্ষণাবেক্ষণ, মেরামত, আপগ্রেডেশন, প্রতিস্থাপন, পরিচালনা এবং রেভিনিউ শেয়ারিং এর জন্য বেসরকারি বিনিয়োগকারী সংস্থা সামিট কমিউনিকেশনের সঙ্গে পিপিপি চুক্তির খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। একই প্রকল্পের আওতায় অপর এক প্রস্তাবে এক হাজার ৩০৭টি ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেট সংযোগ স্থাপন এবং তৎসংশ্লিষ্ট ইন্টারনেট অবকাঠামো রক্ষণাবেক্ষণ, মেরামত, আপগ্রেডেশন, প্রতিস্থাপন, পরিচালনা এবং রেভিনিউ শেয়ারিং এর জন্য বেসরকারি বিনিয়োগকারী সংস্থা ‘ফাইবার এট হোম’ এর সঙ্গে পিপিপি চুক্তির খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, আজকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৮তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১২তম সভা অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ৩টি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য চারটি প্রস্তাব উপস্থাপন করা হয়। সবগুলো প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

 


আরোও অন্যান্য খবর
Paris