বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন ক্ষুধা মেটাতে সন্তান বিক্রি করছেন আফগানরা সেবা প্রদান করা করুণা নয়, রাষ্ট্রের দায়িত্ব : প্রধানমন্ত্রী মোহনপুরে সপ্তাহব্যাপী ‘ভূমি সেবা মেলা’র শুভ উদ্বোধন

মিলেমিশে কাজ করতে রাজশাহী নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রীর নির্দেশ

Paris
Update : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সঙ্গে বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে বৈঠক করেছেন রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বৈঠকে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা। অসুস্থ থাকায় ওই বৈঠকে যোগ দিতে পারেননি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনীল কুমার সরকার। বৈঠক শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা বলেন, এদিন সাত জেলা ও মহানগরকে তলব করা হয়েছিল। সেখানে দলীয় প্রধান শেখ হাসিনা তাদের কাছে সাংগঠনিক বিষয় নিয়ে জানতে চান। তিনি এলাকায় মিলেমিশে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। এরই এক পর্যায়ে ডাবলু সরকার তার ব্যক্তিগত বিষয়ে নিয়ে অপতৎপরতার বিষয় তুলে ধরেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, তিনি সব জানেন। এসময় বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে মাঠে কাজ করতে নেতৃবৃন্দকে নির্দেশ দেন দলীয় সভাপতি। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বলেন, বুধবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফোন দিয়ে বলেছিলেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান আমাদের নিয়ে বৈঠক করবেন। জেলার সভাপতি ছাড়া আমরা তিনজন বৈঠকে উপস্থিত ছিলাম।

 


আরোও অন্যান্য খবর
Paris