১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ৫ ধাপে ইউপিতে ভোট হবে, আগমী বৃহস্পতিবারের মধ্যে তারিখ ঘোষণারাজশাহীতে হলিক্রস স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদে ধস, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন?রাজশাহী আদালতের আইনজীবীকে আঘাতকারীদের বিচার নিশ্চিতের দাবীসার্জেন্ট সাবিহা’র অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা প্রবেশ নিয়ে নিউরন কোচিংয়ের সাইফুলের অজুহাতে রহস্যচাঁপাইনবাবগঞ্জে ওসির বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানি করার অভিযোগমিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার ফেন্সিং নির্মাণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রীদেশে ধান উৎপাদনে কৃষকের খরচ ধারাবাহিকভাবে বাড়ছে

জুনের মধ্যেই সংসদীয় আসনের সীমানা নির্ধারণ

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ১০:৪৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
জুনের মধ্যেই সংসদীয় আসনের সীমানা নির্ধারণ
বিজ্ঞাপন

এফএনএস
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদের রোডম্যাপে দেওয়া সময় অনুযায়ী আগামী জুনের মধ্যেই আমরা সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সম্পন্ন করবো। এর আগে শুনানি হবে। গতকাল বুধবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। মো. আলমগীর বলেন, ৩০০ আসন অক্ষত রেখে আমরা প্রাথমিক তালিকা দিয়েছি। এখন কতগুলো আসনে আবেদন পড়েছে সেটা বাছাই করার পর বলা যাবে। আলোচনার পর শুনানি হবে। জুনের মধ্যে আমরা সিদ্ধান্ত নেব। শুনানি শুরু করার তারিখ এখনো হয়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কতগুলো আসনের শুনানি হবে সেটা এখনো ঠিক করিনি। ১৮৬টা আবেদন পড়েছে। ১২৬টা আপত্তি খসড়ার বিপক্ষে, ৬০টি পড়েছে পক্ষে। পক্ষে-বিপক্ষে থাকলেও শুনানি হবে। বিপক্ষে থাকলে শুনানি হবে, শুধু পক্ষে থাকলে শুনানি হবে না। আসন সংখ্যাটা বলতে পারছি না। ডেস্কের কাজ শেষ হলে আলোচনা করে সিদ্ধান্ত নেব কবে থেকে শুনানি হবে। ঈদের আগে শুনানি হবে কিনা বলা যাচ্ছে না। সীমানা নির্ধারণ সংক্রান্ত কমিটির প্রধান বলেন, আমাদের ১০টি নির্বাচনি অঞ্চল। রাজশাহীর ৪৪টি, খুলনায় ৫, বরিশালে ২৯, ফরিদপুরে ৫, ঢাকায় ১৮, কুমিল্লায় ৮৩ আর চট্টগ্রামে ১টি আবেদন পড়েছে। আইন অনুযায়ী, সংসদ নির্বাচনের পূর্বে এবং আদম শুমারির প্রতিবেদন প্রকাশের পর সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করতে হয়। এ ক্ষেত্রে প্রশাসনিক সুবিধা, ভৌগলিক অখণ্ডতা ও জনসংখ্যা বিবেচনায় নিয়ে সীমানা নির্ধারণ করার বিধান রয়েছে। এবার প্রশাসনিক অখণ্ডতাকেই প্রাধান্য দিচ্ছে কমিশন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন