গোদাগাড়ীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ-বোমা হামলায় ৫০ জন আহত
গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ী ঘরে লুটপাট, আগুন ও বোমা হামলার ঘটনায় দুই পক্ষের ৫০ জন আহত হয়েছে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, উপজেলা মোহনপুর ইউনিয়নের খয়রা লাইনপাড়া ও ডাঙ্গা গ্রামে শফিকুল মাষ্টার, ইউপি সদস্য লিয়াকত নেতৃতা¡ধীন গ্রুপের সঙ্গে অমর ইসলাম এঞ্জেল মাষ্টারের লোকজনের বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। সোমবার(২৭ ফেব্রয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শফিকুল-লিয়াকতের গ্রুপের নামের বাবু নামে একজনকে মারধর করলে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে মারামারিতে জড়িয়ে পরে। এ সময় ১৩টি বাড়ীতে হামলা চালিয়ে লুটপাট, একটি বাড়ীসহ ১৪টি খড়ের গাদাই (চারা পালা) অগ্নিসংযোগ করে। খবর পেয়ে থানা পুলিশ ও দমকলবাহিনী আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের ৬০ জন আহত হয়। আহতদের গোদাগাড়ী ও রাজশাহী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হচ্ছে সোনিয়ারা (৩২)শিরিন আক্তার (২৮) তাজকেরা (৩৫), জোসনারা (৪০), আমেনা (৩৮), ফাতেমা (৩২), ফিনিয়ারা (৪৫) টকি বেগম (৪৫), শফিকুল ইসলাম মাষ্টার (৪৮), দুলাল হোসেন (৪২), নাইমুল হক (৬৮), মামুন আলী (৪০)। ইসমাইল হোসেনের বাড়ীতে অগ্নিসংযোগ করলে তার বাড়ীর আসবাবপত্রসহ খাবারের জন্য রাখা ধান চাউল পুরে ছাই হয়ে যায়। মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল ইসলাম বলেন, এই দুইটি গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার করতে মাঝে মধ্যেই সংর্ঘর্ষ জড়িয়ে পড়ে। শফিকুল-লিয়াকত ও এঞ্জেল মাষ্টার আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত হলেও গ্রাম্য রাজনীতির কারণে এই এই দুইটি গ্রুপে জামায়াত-বিএনপিসহ অন্য দলের লোকজন রয়েছে। স্থানীয় লোকজন জানান, দুইটি গ্রুপের লোকজনের পুর্বে বাড়ী ঘর ছিল চাপাইনবাবগঞ্জের চর অঞ্চলে। গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, এই ঘটনায় থানায় দুইটি মামলা দায়ের হয়েছে। পুলিশ তিনজনকে আটক করেছে। মামলার অন্য আসামীদের আটক করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। আদরী নামে বাদী হয়ে বাদী হয়ে থানায় অমর ইসলাম এঞ্জেল মাষ্টারসহ ২৬ জন আসামী করে প্রথম মামলা দায়ের করে। এরপর আব্দুস সাত্তার বাদী শফিকুল মাষ্টার ও লিয়াকত মেম্বারসহ ২৫জনকে আসামী করে মামলা দায়ের করে। এছাড়াও মামলা দুইটিতে অজ্ঞাতনামা ৫০/৬০ জনকে আসামী রয়েছে। এদিকে মামলার পর থেকে খয়রা লাইনসহ আশেপাশের অনন্ত ৫টি গ্রাম পুরুষ শুণ্য হয়ে পড়েছে। আর নারী শিশুদের মধ্যে আতংক বিরাজ করছে।
