৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীর ১৬নং ওয়ার্ডে গুণীজন ও কৃতি সন্তানদের সংবর্ধনা

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪২ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
নগরীর ১৬নং ওয়ার্ডে গুণীজন ও কৃতি সন্তানদের সংবর্ধনা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর ১৬ নং ওয়ার্ডে গুণীজন ও কৃতি সন্তানদের সংবর্ধনা উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান, সাংস্কৃতিক এবং গম্ভীরা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার ১৬ নং ওয়ার্ড কার্যালয়ের আয়োজনে বখতিয়ারাবাদ মহল্লার চপ্পলের ফার্মের মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং সংরক্ষিত কাউন্সিলর মোসাঃ মাজেদা বেগম, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুস সালাম, শিক্ষক ও বিশিষ্ট সমাজ সেবক মোসাঃ শিরিন বেগম। সভাপতিত্ব করেন ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি গুণীজন ও কৃতি সন্তানদের সম্মাননা স্মারক প্রদান করেন। এসময় তিনি তার বক্তব্যে এ ধরণের অনুষ্ঠান আয়োজন করায় আয়োজকদের প্রতি সাধুবাদ জানান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গম্ভীরা অনুষ্ঠিত হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন