বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন ক্ষুধা মেটাতে সন্তান বিক্রি করছেন আফগানরা সেবা প্রদান করা করুণা নয়, রাষ্ট্রের দায়িত্ব : প্রধানমন্ত্রী মোহনপুরে সপ্তাহব্যাপী ‘ভূমি সেবা মেলা’র শুভ উদ্বোধন

ম্যাজিস্ট্রেট-এএসপি-ব্যাংকার পরিচয়ে মেডিকেল-বুয়েটের শতাধিক প্রেমিকা মেহেদীর

Paris
Update : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩

এফএনএস
কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেট, কখনো পুলিশের এএসপি, কখনও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা পরিচয়ে ফেসবুকে নিজেকে উপস্থাপন করেন। এরপর টার্গেট করতেন ধনাঢ্য পরিবারের মেডিকেল, বুয়েট ও বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের। প্রথমে ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন মেহেদী। প্রেমের সম্পর্কের একপর্যায়ে নারীদের বিয়ের প্রলোভন ও আবেগতাড়িত করতেন। যারা তার ডাকে সাড়া দিতেন, সেসব নারীর কাছে থেকে কৌশলে তাদের নগ্ন ভিডিও ও ছবি সংগ্রহ করতেন। পরে তা অনলাইনে ছাড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মোটা অংকের টাকা আদায় করতেন। কিন্তু এ প্রতারকের শেষরক্ষা হয়নি মেহেদী হাসানের (৩২)। এক বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রীর বাবার মামলায় ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগ। সংশ্লিষ্ট সূত্র বলছে, ১৫ ফেব্রুয়ারি একটি বিশ্ববিদ্যালয় ছাত্রীর বাবা পল্টন থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে বাদী হয়ে মামলা করেন। তিনি উল্লেখ করেন, তার শ্যালকের ফেসবুক মেসেঞ্জারে ৭ জানুয়ারি একটি ভিডিও আসে। ভিডিওটি ওপেন করে ভাগনির অশ্লীল ছবি দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে তার ভাগনি সুমির (ছদ্মনাম) সঙ্গে আলোচনা করেন। জানতে পারেন মেহেদী হাসান নামে একটি ছেলের সঙ্গে ২০২০ সালের প্রথম দিকে প্রেমের সম্পর্ক ছিল তার। সম্পর্ক থাকার সময় মেহেদী নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দিয়েছিলেন। ওইসময় সুমিকে বিভিন্ন প্রলোভনে নগ্ন ভিডিও ও ছবি পাঠাতে বাধ্য করেন মেহেদী। পরে সুমি জানতে পারেন মেহেদী কোনো চাকরি করেন না। তিনি একজন প্রতারক। নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করে অশ্লীল ছবি ধারণ করেন। ব্ল্যাকমেইল করাই তার পেশা। এসব বিষয় জানার পর সুমি মেহেদীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। ২০২০ সালের সেপ্টেম্বর থেকে বিভিন্ন সময় মেহেদী সুমির অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান। সুমি ভয় পেয়ে বিভিন্ন সময়ে মেহেদীকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আড়াই লাখ টাকা দেন। লোকলজ্জার ভয়ে সুমি বিষয়টি কারও কাছে প্রকাশ করেননি। একপর্যায়ে সুমি আর কোনো টাকা দেবেন না বলে জানিয়ে দেন। এতে মেহেদী ক্ষিপ্ত হয়ে সুমির আত্মীয়দের মোবাইল নম্বর ও ফেসবুক আইডি সংগ্রহ করে অশ্লীল ছবি ও ভিডিও ম্যাসেঞ্জারে ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেন। গতকাল শুক্রবার সকালে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তারেক বিন রশিদ এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তার মেহেদী ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে মেডিকেল, বুয়েট ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়েদের সঙ্গে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। পরে নগ্ন ছবি ও ভিডিও নিয়ে তা সংরক্ষণ করতেন। এরপর তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়েছেন। পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ধনাঢ্য পরিবারের শতাধিক শিক্ষার্থীর নগ্ন ভিডিও ও ছবি এবং চ্যাটিং হিস্ট্রি তার মোবাইল ফোনে পাওয়া গেছে। সাত বছর ধরে শতাধিক নারীর সঙ্গে এ ধরনের অপকর্ম চালিয়ে আসছিলেন মেহেদী।

 


আরোও অন্যান্য খবর
Paris