দৈনিক আমাদের রাজশাহী’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Paris
Update : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩

স্টাফ রিপোর্টার
রাজশাহী থেকে প্রকাশিত পাঠক নন্দিত ও বহুল প্রচারিত দৈনিক আমাদের রাজশাহী পত্রিকা ১৩ বছর পেরিয়ে স্পর্শ করলো ১৪ বছরের মাইল ফলক। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর দড়িখরবনায় পত্রিকার কার্যালয়ে ঘরোয়াভাবে কেক কেটে উদযাপিত হলো পত্রিকারটির বছরপূর্তি অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পত্রিকার প্রকাশক ও সম্পাদক আফজাল হোসেন, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, পবা উপজেলা পরিষদের ভাইস প্রেসিডেন্ট ও জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী খাঁন, বার্তা সম্পাদক জিয়াউল হক জিয়া, তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মোঃ জসিম উদ্দিন মৃধা, ফটোজার্নালিস্ট এর সভাপতি আসাদুজ্জামান আসাদ, সিনিয়র ফটোসাংবাদিক আজাহার উদ্দিন, সালাউদ্দিন, গুলবার আলী জুয়েল, সাংবাদিক সফিক, রিমন রহমান, আবুল কালাম, স্টাফ রিপোর্টার শাহানুর রহমান রানা, পবা প্রতিনিধি ইউসুফ চৌধুরী, ফটো সাংবাদিক শামীউল ইসলাম, বিজ্ঞাপন ম্যানেজার সোহাগ হোসেন, বিভিন্ন অঞ্চলের প্রতিনিধি ছাড়াও উপস্থিত ছিলেন পত্রিকার কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।


গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাজশাহীর বহুল প্রচারিত দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি মুঃ দেলোয়ার হোসেন রনির সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, মতিউর রহমান, উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার, উপজেলা প্রকৌশলী সুলতানুল ইমাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ ও সাংবাদিক আব্দুল বাশির প্রমুখ।

 


আরোও অন্যান্য খবর
Paris