৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে এমপি আয়েনের মতবিনিময়

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে এমপি আয়েনের মতবিনিময়
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি
রাজশাহীর মোহনপুরে এক মতবিনিময় সভায় রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেছেন, আমরা সবায় একই পরিবেশে আলো বাতাস পেয়ে বড় হয়েছি। এখানে ধর্মের ভিত্তিতে নয়-মানুষ হিসেবে সকলকে আমি সমান ও ন্যায্য অধিকার এবং ভালবেসে যাব। অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়ে পবা-মোহনপুর উপজেলার সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। গতকাল সোমবার মোহনপুর উপজেলার তুলসিক্ষেত্রে পবা ও মোহনপুর উপজেলার বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতির জনক শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধর্ম-বর্ণের মানুষের কথা চিন্তা করেই তাঁর সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিনা করছেন। প্রধানমন্ত্রী ‘সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে ধর্ম পালন করবে, মর্যাদা নিয়ে চলবে। দেশের উন্নয়ন সকলের উন্নয়ন, কাউকে বাদ দিয়ে নয়। তিনি সকলের ভাগ্য পরিবর্তন করতে চাই। দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে চাই।’
মোহনপুর উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু দিলিপ কুমার সরকার তপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীলিপ কুমার সরকার। মোহনপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহনপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আর কে রতন, সাধারণ সম্পাদক কমল কুমার, মোহনপুর উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র সরকার, পবা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর কুমার সাহা।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন