১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

আগামী নির্বাচনে খালেদা জিয়া অংশ নিতে পারবেন না: আইনমন্ত্রী

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২:৫৪ অপরাহ্ণ | বিভাগ: lead
আগামী নির্বাচনে খালেদা জিয়া অংশ নিতে পারবেন না: আইনমন্ত্রী
বিজ্ঞাপন

আরা ডেস্ক :

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া অংশগ্রহণ করতে পারবেন না। তবে তিনি (খালেদা জিয়া) রাজনীতি করবেন কি না সেটা তার একান্ত ব্যাক্তিগত বিষয়। সেখানে (রাজনৈতিক প্রক্রিয়া) সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলেও জানান তিনি। এসময় তিনি বলেন, দুই বছরের দণ্ডপ্রাপ্ত যে কোনো ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেটা সংবিধানে বলা আছে। এটা নতুন করে বলতে হবে না। রোববার (১৯ ফেব্রুয়ারী) বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে (জেঠি) ১৪ শ বিজেএস পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের জন্য আয়োজিত ‘১২ শ ওরিয়েন্টেশন কোর্স’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন