সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

জাতীয় বিশ^বিদ্যালয়ের ৩৫ লাখ শিক্ষার্থী পাচ্ছেন অফিসিয়াল ই-মেইল আইডি

Paris
Update : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩

এফএনএস
গুগল ওয়ার্কস্পেইস ফর এডুকেশনের আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ৩৫ লাখ শিক্ষার্থী পাচ্ছে অফিসিয়াল ই-মেইল আইডি। গতকাল বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে স্নাতক (সম্মান) শ্রেণির ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ৩ লাখ ২৯ হাজার ৮৬ জন শিক্ষার্থীকে অফিসিয়াল ই-মেইল আইডি দেওয়া হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়েছে, পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীকে ইউনিক অফিসিয়াল ই-মেইল আইডি দেওয়া হবে। গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অ্যাকাডেমিক ভবনের ভার্চ্যুয়াল রুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। উদ্বোধনের দিন সারদেশে অধিভুক্ত কলেজের ৩৮ হাজার ৮১৭জন শিক্ষক, ২ হাজার ২৪২টি কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৭৪জন শিক্ষক ও ৮৪৬জন কর্মকর্তা-কর্মচারীকে অফিসিয়াল ই-মেইল আইডি দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, শিক্ষার্থীরা অফিসিয়াল ই-মেইল আইডির মাধ্যমে পাঠগ্রহণে নতুন দিগন্তের উন্মোচন করতে পারবে। এর ফলে তারা আনলিমিডেট স্টোরেজ পাবে। এখানে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা গ্রহণে অফিসিয়াল যোগাযোগ করতে পারবে। একইভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ টেক্সট, ডকুমেন্টস, ডিজিটাল কনটেন্ট সংরক্ষণে অনেক বড় সুযোগ পাবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে যোগাযোগও অনেক সহজ হবে। অ্যাকাডেমিক পাঠগ্রহণেও এই অফিসিয়াল ই-মেইল আইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরও এই অফিসিয়াল ই-মেইল আইডি দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

 


আরোও অন্যান্য খবর
Paris