নগরীরর ১৬ নং ওয়ার্ড কার্যালয়ে মহল্লাবাসীর সাথে কাউন্সিলরের মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী নগরীর ১৬ নং ওয়ার্ড কার্যালয়ে মহল্লাবাসীর সাথে কাউন্সিলরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার উন্নয়ন কার্যক্রম ও মহল্লাবাসীর ঐক্য ও সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচিত করায় আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। কাউন্সিলর ছেলে-মেয়েদের লেখাপড়া, মাদকমুক্ত এলাকা গড়ার লক্ষে এলাকার সকলকে সচেতন হওয়ার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন, বখতিয়ারাবাদ জামে মসজিদের সভাপতি আবু তাহের ও প্রবীণ ব্যক্তিত্ব আজিজ, আব্দুল মান্নানসহ মহল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ । মতবিনিময় শেষে ওয়ার্ডের মৃত ব্যক্তিবর্গের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
