রাজশাহীতে ট্যুরিজম এন্ড হসপিটালিটি কমিটির ১ম সভা

Paris
Update : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩

 

প্রেস বিজ্ঞপ্তি
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ‘‘চেম্বার বোর্ডরুমে’’ রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ‘‘ট্যুরিজম এন্ড হসপিটালিটি’’ উপ-কমিটির চেয়ারম্যান ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ সাদরুল ইসলাম এর নেতৃত্বে ট্যুরিজম এন্ড হসপিটালিটি কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বাংলাদেশের সৌন্দর্য বিশেষত রাজশাহী শহর যে নান্দনিকতায় অন্যান্য শহরের তুলনায় অনেক এগিয়ে গেছে তা পর্যটকদের অনেকের কাছে অজানা। এ বিষয়টি সব মহলের মাধ্যমে সারা বিশ্বে পৌছে দিতে হবে। সভায় আলোচকগন ট্যুরিজম এন্ড হসপিটালিটির প্রতিবন্ধকতা বিষয়ে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন হিস্টোরি এন্ড হেরিটেজ এর প্রতিনিধ মোঃ আকরামুল হাফিজ চৌধুরী, দি সাউথ এশিয়ান ট্যুরিজম এর প্রতিনিধ সুলতানা পারভীন ও শফিকুল ইসলাম, চেজ রাজ্জাক ট্যুর এন্ড ট্রাভেলস এর সিইও মোঃ আব্দুর রাজ্জাক, রয়াল রাজ এন্ড হোটেল এন্ড কন্ডোমিনিয়াম এর প্রতিনিধি সাইদ তৌফিকুল ইসলাম ও ইসতিয়াক মাহমুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এর সহকারী প্রফেসর জনাব তানজিলুর ভূইয়া, রাজশাহী ট্রভেল গ্রুপ এর প্রতিনিধি মোঃ কামাল হোসেন এবং বিডি ট্যুর ট্রাভেলম এর প্রতিনিধি মোঃ জামিল হোসেন।


আরোও অন্যান্য খবর
Paris