১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ৫ ধাপে ইউপিতে ভোট হবে, আগমী বৃহস্পতিবারের মধ্যে তারিখ ঘোষণারাজশাহীতে হলিক্রস স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদে ধস, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন?রাজশাহী আদালতের আইনজীবীকে আঘাতকারীদের বিচার নিশ্চিতের দাবীসার্জেন্ট সাবিহা’র অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা প্রবেশ নিয়ে নিউরন কোচিংয়ের সাইফুলের অজুহাতে রহস্যচাঁপাইনবাবগঞ্জে ওসির বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানি করার অভিযোগমিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার ফেন্সিং নির্মাণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রীদেশে ধান উৎপাদনে কৃষকের খরচ ধারাবাহিকভাবে বাড়ছে

বাংলাদেশের উদ্ধারকারী দল তুরস্কে পৌঁছেছে

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ২:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
বাংলাদেশের উদ্ধারকারী দল তুরস্কে পৌঁছেছে
বিজ্ঞাপন

এফএনএস
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে তুরস্কে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ১২ সদস্যসহ বাংলাদেশের উদ্ধারকারী দল। গতকাল শুক্রবার সকালে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১২ সদস্যের উদ্ধারকারী দল সেনাবাহিনীর উদ্ধারকারী দলের সঙ্গে ২৪ ঘণ্টার বিমানযাত্রা শেষে তুরস্কের আদানা এয়ারপোর্টে পৌঁছেছে। সেখান থেকে তারা ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত আদিয়ামানে বাসযোগে রওনা করেছেন। এর আগে, বুধবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) জানায়, তুরস্ক সরকারের অনুরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমান বাহিনীর ১৪ জন ক্রু-সহ সর্বমোট ৬১ জনের একটি দল প্রয়োজনীয় সংখ্যক তাঁবু, কম্বল ও ওষুধসহ বিমান বাহিনীর একটি সি-১৩০-জে পরিবহন বিমানে করে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। সহায়তা প্রদান শেষে সি-১৩০-জে পরিবহন বিমানটি ১৬ ফ্রেব্রুয়ারি বাংলাদেশে ফেরার কথা রয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন