৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রায়পাড়ায় মসজিদ উদ্বোধন করলেন রাসিক মেয়র

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ২:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রায়পাড়ায় মসজিদ উদ্বোধন করলেন রাসিক মেয়র
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহী মহাগরীতে রায়পাড়া জামে মসজিদের উদ্বোধন করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পূর্বে আনুষ্ঠানিকভাবে রায়পাড়া জামে মসজিদের উদ্বোধন করেন মেয়র। এ সময় মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন রাসিক মেয়র। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, রায়পাড়া জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ আতাউর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মসজিদ নির্মাণ কমিটির সভাপতি ইসমাঈল আমান উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা কসিম উদ্দিন সহ স্থানীয় গণ্যামান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীরা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন