১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

রাজশাহী নগরীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০০ অপরাহ্ণ | বিভাগ: lead
রাজশাহী নগরীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকার ডলফিন ক্লিনিকের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তার নাম খাদিজা আক্তার (৩৮)। তিনি তানোরের চন্দনকৌটা গ্রামের আব্দুল খালেকের মেয়ে। নগরীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নগরীর টার্মিনালের দিক থেকে একটি বালুবাহী ট্রাক বহরমপুরের দিকে যাচ্ছিল। সামনে আরকেটি মোটরসাইকেলও একই দিকে যাচ্ছিল। এসময় ট্রাকটি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে পেছনে বসে থাকা খাদিজা চাকার নিচে পড়েন। এতে তিনি গুরতর আহত হলে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলটির চালক ছিলেন নিহত খাদিজার ছেলে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন