২৪ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাংলাদেশে আসছেন বেলজিয়ামের রানি

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৫২ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
বাংলাদেশে আসছেন বেলজিয়ামের রানি
বিজ্ঞাপন

এফএনএস
তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে। আগামী ৬-৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করবেন তিনি। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন সাপ্তাহিক ব্রিফিং করেন। সেহেলী সাবরিন জানান বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে ম্যারি ক্রিস্টিন ঘিসলেইন ডি’উডেকেম ডি’আকোজ জাতিসংঘের মহাসচিবের এসডিজি অর্জনের জন্য নিয়মিত ১৭ জন অ্যাডভোকেটের একজন হয়ে বাংলাদেশ সফর করবেন। তিনি বাংলাদেশ সফরকালে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন