সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

সায়নীকে যৌনকর্মী বললেন বিজেপি সাংসদ সৌমিত্র

Paris
Update : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১

এফএনএস : ভারতীয় বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষকে ‘যৌনকর্মী’ বলেছেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। বুধবার পূর্ব বর্ধমানে নির্বাচনী সভায় এ মন্তব্য করেন তিনি। তার মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে। চলচ্চিত্র শিল্পীদের একাংশকে যৌনকর্মী উল্লেখ করে সৌমিত্র খাঁ বলেন, ‘সায়নী ঘোষরা ধর্মতলায় বসে নাটক করছে। কিছু অভিনেতা তৃণমূলের চাকরে পরিণত হয়েছে। যারা যৌনপেশার সঙ্গে যুক্ত তারা শিবলিঙ্গে কনডম পরানোর কথা বলছে।’

তিনি আরও বলেন, ‘আমি সায়নী ঘোষকে বলতে চাই ধর্মতলায় বসে নাটক করছো। আমাদের শিবলিঙ্গকে যারা অপমান করে, আমাদের মা মনসাকে যারা অপমান করে তারাই আসল যৌনকর্মী। সেজন্যই তারা এ ধরনের কথা বলছে। যারা এ ধরনের কথা বলছে তারা যৌন পেশায় যুক্ত।’ এদিকে, সৌমিত্রের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। তারা বলছে, এমন মন্তব্যের মধ্য দিয়ে শুধু চলচ্চিত্রশিল্পীদের নয় সমগ্র নারী জাতিকেই অপমান করেছেন। সূত্র: নিউজ ১৮।


আরোও অন্যান্য খবর
Paris