২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

নিজের বডিগার্ডকেই বিয়ে করলেন পামেলা

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২১, ৮:০২ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
নিজের বডিগার্ডকেই বিয়ে করলেন পামেলা
বিজ্ঞাপন

এফএনএস : বিতর্কের জন্ম দিয়ে সবসময় লাইমলাইটে থাকেন মার্কিন অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। আবার তিনি লাইমলাইনে উঠে এসেছেন। পঞ্চমবারের জন্য বিয়ের পিঁড়িতে বসলেন পামেলা। এবার নিজের বডিগার্ড ড্যান হাইহার্স্টের সঙ্গে সংসার শুরু করেছেন ৫৩ বছর বয়সী এই হলিউড তারকা। ডেইলি মেইল জানিয়েছে, অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন একটি ঘরোয়া অনুষ্ঠানে তার দেহরক্ষী ড্যান হাইহার্স্টকে বিয়ে করেছেন। এটি তার পঞ্চম বিয়ে। করোনার মধ্যে লকডাউন শুরু হলে ভ্যাঙ্কুভার দ্বীপে নিজের বাগান বাড়িতে থাকতে শুরু করেন পামেলা অ্যান্ডারসন।

ওই সময়ই নিরাপত্তা রক্ষী ড্যানের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। ড্যানের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরপরই ২৫ ডিসেম্বর নিজের বাগান বাড়িতে বিয়ের পিঁড়িতে বসেন পামেলা। পামেলা অ্যান্ডারসন জানান, আমি সেখানেই ঠিক আছি। আমি এমন একজনের হাত ধরেছি, যিনি আমাকে সত্যই ভালোবাসেন। তিনি আরও যোগ করেন, ২৫ বছর আগে আমার দাদা-দাদিদের কাছ থেকে আমি ভ্যাঙ্কুভারের যে বাগানবাড়ি কিনেছিলাম সেখানে আমাদের বিয়ে হয়েছে। এখানেই আমার বাবা-মা বিবাহ করেছিলেন এবং তারা এখনও এক সাথে রয়েছেন।

সেই কারণে ভালবাসার মানুষ ড্যানের সঙ্গেও তিনি এই বাড়িতেই বিয়ের পিঁড়িতে বসেন বলে জানান অভিনেত্রী। রিক সলোমন, টমি লি এবং কিড রকের সঙ্গে এর আগে পরপর ৪বার গাঁটছড়া বাঁধেন পামেলা। যার মধ্যে রিক সলোমনের সঙ্গে ২০১৪ এবং ২০১৭, পরপর দুই সালে বিয়ের পিঁড়িতে বসেন পামেলা অ্যান্ডারসন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন