প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ৫ নং ওয়ার্ডে প্রচার মিছিল
প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ২৯ তারিখের জনসভা সফল করার লক্ষ্যে গতকাল শুক্রবার সন্ধায় নগরীর মহিষবাথানস্থ ওয়ার্ড আওয়ামী লীগের অফিস থেকে পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর এর যৌথ উদ্যোগে প্রচার মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় ওয়ার্ড কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, শিক্ষা বিষয়ক সম্পাদক আনসারুল হক, রাজশাহী সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, রাজপাড়া থানা সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তানজিল হোসেন দুলাল, দপ্তর সম্পাদক চন্দন সরকার, সদস্য, কায়সার বিন তানজির রোজ, মো: ওয়ালিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
