১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ৫ ধাপে ইউপিতে ভোট হবে, আগমী বৃহস্পতিবারের মধ্যে তারিখ ঘোষণারাজশাহীতে হলিক্রস স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদে ধস, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন?রাজশাহী আদালতের আইনজীবীকে আঘাতকারীদের বিচার নিশ্চিতের দাবীসার্জেন্ট সাবিহা’র অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা প্রবেশ নিয়ে নিউরন কোচিংয়ের সাইফুলের অজুহাতে রহস্যচাঁপাইনবাবগঞ্জে ওসির বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানি করার অভিযোগমিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার ফেন্সিং নির্মাণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রীদেশে ধান উৎপাদনে কৃষকের খরচ ধারাবাহিকভাবে বাড়ছে

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন ৪৬০ পুলিশ কর্মকর্তা

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৩, ২:৪০ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন ৪৬০ পুলিশ কর্মকর্তা
বিজ্ঞাপন

এফএনএস
বাংলাদেশ পুলিশের সদস্যরা কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে অংশ নিচ্ছেন জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে। সেখানে বেশ সফলও তারা। পর্যায়ক্রমে বাড়ছে অংশগ্রহণ। পুলিশ সদস্যরা উজ্জ্বল করছে দেশের ভাবমূর্তি। এরই অংশ হিসেবে পুলিশের ৪৬০ জন সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালি ও ডিআর কঙ্গোতে এক বছরের জন্য প্রেষণে নিয়োগ পেতে যাচ্ছেন। গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের সই করেন উপসচিব সিরাজাম মুনিরা। মিশনে বাংলাদেশের পুলিশের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ইন্সপেক্টর, এসআই, সার্জেন্ট, কনস্টেবল ও নায়েক পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়- জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বিএএনএফপিইউ-১ (জড়ঃধঃরড়হ-৯) এমআইএনইউএসএমএ, মালি ও ডিআর কঙ্গোতে এক বছর মিশনে পাঠানোর জন্য ৪৬০ কর্মকর্তাকে এক বছরের জন্য প্রেষণে পাঠানো হচ্ছে। আরও বলা হয়- এসব কর্মকর্তাদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাতায়াত খরচসহ যাবতীয় ব্যয়ভার জাতিসংঘ বহন করবে। অন্যান্য শর্তাবলী জাতিসংঘ থেকে প্রাপ্ত নির্দেশাবলীর আলোকে (যদি থাকে) পরবর্তীতে নির্ধারণ করা হবে। ১৯৮৯ সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অন্যান্য বাহিনীর পাশাপাশি অংশ নিচ্ছে বাংলাদেশ পুলিশের সদস্যরাও।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন